এক্সপ্লোর

West Bengal Coronavirus: রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এবার তৈরি হবে সেফ হোম

করোনা পরিস্থিতিতে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এবার তৈরি হবে সেফ হোম।  এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  সেই সিদ্ধান্ত মতো সব জেলাশাসককে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর।  

কলকাতা:  সারা দেশের মতো রাজ্যেও বেলাগাম করোনা সংক্রমণ। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা এখন প্রায় ২০ হাজারের কাছে ঘোরাফেরা করছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ফলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ওপর প্রবল চাপ তৈরি হয়েছে। সেইসঙ্গে নিরাপদ জায়গায় করোনা আক্রান্তদের রাখার ব্যবস্থা করা না গেলে চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সেইসঙ্গে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও রয়েছে। এ হেন  করোনা পরিস্থিতিতে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এবার তৈরি হবে সেফ হোম।  এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  সেই সিদ্ধান্ত মতো সব জেলাশাসককে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর।  

সেই চিঠিতে স্কুলগুলিকে ফাঁকা ও জীবাণুমুক্ত করতে বলা হয়েছে।  এরপর সেই রিপোর্ট সরকারের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। করোনা পরিস্থিতির জেরে এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি  স্কুলে পঠনপাঠন শুরুর কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এই অবস্থায় স্কুলগুলিকে সেফ হোম হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

উল্লেখ্য, কার্যত  লকডাউনের কড়াকড়ির মধ্যেই রাজ্যে একদিনে করোনায় মৃত্যু দেড়শো ছুঁইছুঁই। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে। ওই একই সময়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের উপরে মানুষ। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সংক্রমিতের সংখ্যা ১৯,০০১ জন। ১৭ মে রাজ্যে কোভিড অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৩১,৫৬০। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯,১০১ জন। সেই সঙ্গে সবমিলিয়ে মোট করোনামুক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,০৭,৪৪২। ১৭ মে-তে  সুস্থতার হার ৪৭.৪২ শতাংশ। যদিও গতকাল সুস্থতার হার ছিল ৮৭.২০ শতাংশ। পাশাপাশি হিসেব বলছে, এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৩,৪৩১ জন। 
এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, গত কয়েকদিনে ক্রমাগত বেড়েছে মৃতের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, শুক্রবার রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬, শনিবার তা বেড়ে হয়েছিল ১৪৪। রবিবার সংখ্যাটা আরও বেড়ে  ১৪৭ জন রাজ্যবাসীকে হারিয়েছে বাংলা। 
উল্লেখ্য, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগণা। রয়েছে কলকাতাও। পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ।  কলকাতা, উত্তর ২৪ পরগণা মিলিয়ে একদিনে ৭৪ জনের মৃত্যু হয়েছে। শুধু উত্তর ২৪ পরগণাতেই একদিনে সংক্রমিত ৪ হাজার ২২০। মৃত ৩৭ জন। কলকাতায় গত একদিনে ৩ হাজার ৮৯৯জন করোনা আক্রান্ত হয়েছেন। এখানেও মত্যু হয়েছে ৩৭ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Biriyani In Mid Day Meal : মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি ! এই রাজ্যে বড় সিদ্ধান্ত 
মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি ! এই রাজ্যে বড় সিদ্ধান্ত 
CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget