এক্সপ্লোর

Dilip Ghosh Car Attack: কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা'

সভা করে ফেরার পথে বিজেপির রাজ্য সভাপতির কনভয়ে হামলা। কনভয়ে হামলার পরে ব্যাপক বোমাবাজির অভিযোগ। 

কোচবিহার: কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা'। সভা করে ফেরার পথে বিজেপির রাজ্য সভাপতির কনভয়ে হামলা। কনভয়ে হামলার পরে ব্যাপক বোমাবাজির অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। 

চারদিক থেকে ঘিরে ধরে হামলা করা হয় বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। দিলীপ ঘোষ বলেন, প্রায় ১০০-র বেশি লোক ঘিরে ধরেন।  একইসঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। আদি বিজেপি এবং নব্য বিজেপির সংঘাতের জেরে এই ঘটনা বলে দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। 

ঠিক কী হয়েছিল এদিন?

কোচবিহারের শীতলকুচিতে আজ সভা ছিল দিলীপ ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ করে সেই রাস্তা দিয়েই ফিরছিলেন তৃণমূল কর্মীরা। এরপরই দুপক্ষের বচসা শুরু হয়, হাতাহাতি। বিজেপির দাবি সেখানে বোমাবাজি হয়। তাঁদের কর্মীদের মারধর করা হয়। ঠিক সেই সময় দিলীপ ঘোষ বক্তব্য রাখছিলেন। সভা শেষ করে তিনি যখন যাচ্ছিলেন তখন তাঁর গাড়িতেও হামলা করা হয় বলে অভিযোগ। তাঁর গাড়ির একটা কাচ ভেঙে যায় এদিন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Dilip Ghosh Car Attack: কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা
ছবি সৌজন্যে- দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট

এদিন দিলীপ ঘোষ বলেন, মাঠের মাঝখানে দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে। সেই সময় চারদিক থেকে বোমা, পিস্তল নিয়ে আক্রমণ করেন। হাতে তৃণমূলের ঝান্ডা ছিল বলে দাবি বিজেপি রাজ্য সভাপতির। তাঁর কথায়, মানুষের জীবনের কোনও সুরক্ষা নেই। এই নির্বাচনের কোনও মানেই হয় না। নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে কোচবিহার কোনও নির্বাচন সুষ্ঠভাবে হবে না। সেটা সিতাই হোক বা শীতলকুচি। এখানকার পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। বোম মারতে মারতে চোখের সামনে আক্রমণ করা হয়। ভোটকে প্রভাবিত করার জন্যই এই কাজ করেছে তৃণমূল। দিলীপ ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী চান না শান্তিপূর্ণভাবে ভোট হোক। কয়েকদিন ধরেই উত্তেজনামূলক কথা বলছেন তিনি। 

এই ঘটনার পরই এদিন সাংবাদিক বৈঠক করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা সুরক্ষায় না থাকলে বাকিদের কী হবে। মানুষ এসব পছন্দ করছে না। লোকসভায় মানুষ বুঝিয়ে দিয়েছে। আজকের ঘটনা অকল্পনীয়। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা সৌমিত্রর খাঁয়ের নেতৃত্বে নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসে বিজেপি। 

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget