এক্সপ্লোর

Odisha Train Accident: দুর্ঘটনার দিন কারা ছিলেন শিফটে? কারা ছুটিতে ছিলেন? উত্তর খুঁজছে CBI

CBI Investigation on Accident:করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা আদতে অন্তর্ঘাত, না কি মানুষের ভুল? উত্তরের খোঁজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বালেশ্বর: কীভাবে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express), তদন্তে নেমেছে সিবিআই। দশ জনের সিবিআই টিম পৌঁছেছে ঘটনাস্থলে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা আদতে অন্তর্ঘাত, না কি মানুষের ভুল? উত্তরের খোঁজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কোন কোন দিকে নজর:
বালেশ্বরের কাছে বাহানগা বাজার স্টেশন, প্যানেল কন্ট্রোল রুম, পয়েন্ট, স্টেশন ম্যানেজারের ঘর পরিদর্শন করেছেন সিবিআই। শুক্রবার বাহানগা স্টেশনে মর্নিং শিফটে কোন কর্মীরা ছিলেন? দুর্ঘটনার দিন কারা ছিলেন শিফটে? কারা ছুটিতে ছিলেন? দুর্ঘটনার আগে কোন কোন ট্রেন সেখান দিয়ে ক্রস করেছিল? মেন লাইনে সিগন্যাল সবুজ থাকলেও, করমণ্ডল লুপ লাইনে ঢোকার নেপথ্য়ে কী রহস্য়? সব দিক খতিয়ে দেখছে সিবিআই (CBI)।

সিগন্যালে ত্রুটি নিয়ে আগেই চিঠি রেল আধিকারিকের:
মাস চারেক আগে সিগন্যালে গুরুতর ত্রুটির কথা বলা হয়েছিল। সেই বিষয়টি জানিয়েছিলেন খোদ সাউথ ওয়েস্টার্ন রেলের (South Western Railway) প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার। তিনি তুলে ধরেছিলেন, মারাত্মক একটি ঘটনার কথা। কিন্তু তার পরেও যে কোনও শিক্ষা নেওয়া হয়নি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বালেশ্বর। ওই রেল আধিকারিক তুলে ধরেছিলেন মারাত্মক ঘটনার কথা। মহীশূর ডিভিশনে, শিবানি এবং রামাগিরি স্টেশনের মাঝে ঘটে যাওয়া একটি মারাত্মক ঘটনার কথা তুলে ধরেছিলেন তিনি। চিঠিতে তিনি লিখেছিলেন, ২০২৩-এর ৮ ফেব্রুয়ারি, বিকেল ৫টা ৪৫ মিনিটে একটা খুবই অদ্ভুত এবং মারাত্মক ঘটনা ঘটে। যেখানে, আপ সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস যখন রোড ওয়ান থেকে ছাড়ছিল, তখন সিগন্যাল ছিল আপ মেন লাইনে। কিন্তু, ৬৫-র A পয়েন্টের কাছে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের চালক ট্রেন থামান। তিনি দেখেন, পয়েন্টটি ভুল ভাবে ডাউন মেন লাইনে সেট করা রয়েছে। যেখানে, ট্রেনটির আপ মেন দিয়ে যাওয়ার কথা ছিল। এর পাশাপাশি, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার চিঠিতে আরও বলেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের অন্তর্গত স্টেশনগুলির সিগন্যালিং-ব্যবস্থার ত্রুটিগুলো সংশোধন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি এও বলেন, অবিলম্বে সিগন্য়াল মেনটেন্য়ান্স সিস্টেমের ওপর যথাযথভাবে নজরদারি না করা হলে এবং ত্রুটি সংশোধন না হলে, এই ধরণের ঘটনা ফের ঘটতে পারে, যার জেরে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। 

আরও পড়ুন: বিদেশে চাকরি বা পড়াশোনা! দিতেই হবে এই পরীক্ষা, নথিভুক্তি কীভাবে?

সেরা শিরোনাম

Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Accident News: দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget