এক্সপ্লোর

Aadhaar and PAN update: কারও মৃত্যু হলে আধার, প্যান কার্ডের কী করবেন ? জানেন নিয়ম ?

Aadhaar and PAN update : আয়কর রিটার্ন দাখিল করা থেকে আইটি বিভাগের সব প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত  এই কার্ড নিয়ে অবহেলা করা উচিত নয়।মৃত্যুর পর PAN Card দিয়ে কী করবেন ?

নয়াদিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে চিন্তাধারা। Aadhaar ও PAN Card এখন কেবল পরিচয়পত্র বা আয়কর জমার নথি নয়। বর্তমানে এই দুই কার্ড ছাড়া বন্ধ হয়ে যায় অনেক কাজ। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আর্থিক লেনদেন, এখন সবেতেই প্রয়োজন দুই কার্ডের। আপনি কি কখনও ভেবে দেখেছেন, কারও মৃত্যুর পরে Aadhaar ও PAN Card-এর কী হয় ? জেনে নিন, কারও মৃত্যুর পরে এই দুই কার্ডের কী করবেন।

মৃত্যুর পর PAN Card দিয়ে কী করবেন ?
ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account), ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account) ও আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিল করার জন্য প্যান কার্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। অতএব, এই ধরনের সমস্ত অ্যাকাউন্ট যেখানে প্যান কার্ড বাধ্যতামূলকভাবে প্রয়োজন, সেগুলি সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত তা রেখে দিতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আইটিআর ফাইল করার সময় প্যান কার্ড রাখা উচিত। আয়কর রিটার্ন দাখিল করা থেকে আইটি বিভাগের সব প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত  এই কার্ড নিয়ে অবহেলা করা উচিত নয়।

PAN Card জমা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয় : মনে রাখতে হবে, আয়কর (Income Tax) বিভাগ চার বছরের মধ্যে ফের লেনদেনর মূল্যায়ন করতে পারে। এই অধিকার তাদের রয়েছে। এরকম পরিস্থিতিতে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে কোনও ট্যাক্স রিফান্ড হওয়ার থাকলে কেবল প্যান কার্ড না থাকার কারণে তা আটকে যেতে পারে। অ্যাকাউন্ট বন্ধ, আয়কর রিটার্ন ইত্যাদি সম্পর্কিত সমস্যাগুলি নিষ্পত্তি হয়ে গেলে, তার আইনি উত্তরাধিকারী মৃত ব্যক্তির PAN আয়কর বিভাগের কাছে হস্তান্তর করতে পারেন। এই PAN Card জমা করার আগে মৃত ব্যক্তির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য ব্যক্তির নামে স্থানান্তর বা বন্ধ করতে হবে।

কীভাবে প্যান কার্ড সারেন্ডার করবেন ?

PAN Card সারেন্ডার করার জন্য মৃত ব্যক্তির প্রতিনিধি বা তার আইনি উত্তরাধিকারীকে অ্যাসেসমেন্ট অফিসারের কাছে একটি আবেদন করতে হবে। যার এক্তিয়ারে প্যান কার্ডের রেজিস্ট্রেশন হয়েছিল সেই জোনেই জমা করতে হবে এই কার্ড। আবেদনে নাম, প্যান নম্বর, মৃত ব্যক্তির জন্ম তারিখ ও মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্রের কপি জমা দিতে হয়। সঙ্গে কেন প্যান কার্ড সারেন্ডার করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। যদিও মৃত ব্যক্তির প্যান কার্ড সারেন্ডার করা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে ভবিষ্যতের জন্য এটি নিজের কাছে রাখতে পারেন।

মৃত্যুর পর Aadhaar Card-এর কী করবেন ? 
মৃত্যুর পরও Aadhaar Card পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসাবে একটি অপরিহার্য নথি। এলপিজি গ্যাস ভর্তুকি, বৃত্তির সুবিধা ছাড়াও অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নিতে আধার কার্ড বাধ্যতামূলক।Aadhaar একটি অনন্য সংখ্যা, তাই মৃত্যুর পরেও এই নম্বরটি থেকে যায়। এই কার্ড অন্য কাউকে দেওয়া যায় না।

নিষ্ক্রিয় করা যায় Aadhaar Card ?

মৃত্যুর পরে Aadhaar Card কী নষ্ট বা নিষ্ক্রিয় করা যায় ? সরকার নিজেই সংসদে এই প্রশ্নের উত্তর দিয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও ব্যক্তির কার্ড মৃত্যুর পরেও ডিঅ্যাকটিভেট বা নিষ্ক্রিয় করা হয় না। কারণ এর কোনও বিধান নেই। অর্থাৎ বর্তমানে মৃত ব্যক্তির আধার নম্বর বাতিল করার কোনও ব্যবস্থা নেই। 

Aadhaar Card ডেথ সার্টিফিকেটের সঙ্গে লিঙ্ক করুন

আধার নিষ্ক্রিয় করার জন্য রেজিস্ট্রারের কাছ থেকে মৃত ব্যক্তির আধার নম্বর পাওয়ার কোনও ব্যবস্থা নেই। তবে একবার এই সংস্থাগুলির মধ্যে আধার নম্বর শেয়ার করার পরিকাঠামো তৈরি হয়ে গেলে, রেজিস্ট্রার মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করতে UIDAI-এর সাথে যোগাযোগ করতে পারবেন। আধার নিষ্ক্রিয় করা বা এটি মৃত্যুর শংসাপত্রের সঙ্গে লিঙ্ক করা উচিত। এরফলে কারও মৃত্যুর পরে এটির অপব্যবহার হবে না। 
 

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget