এক্সপ্লোর

Whatsaap Pink: হোয়াটসঅ্যাপ পিঙ্ক, আপনি সুরক্ষিত তো?

হোয়াটসঅ্যাপ নিয়ে সাইবার দুনিয়ায় বড়সড় ফাঁদ।

নয়াদিল্লি: সবুজের জায়গায় গোলাপি। হোয়াটসঅ্যাপ নিয়ে সাইবার দুনিয়ায় বড়সড় ফাঁদ। হোয়াটসঅ্যাপ পিঙ্ক ইনস্টল করলেই আপনার ব্যক্তিগত তথ্য হাতছাড়া হতে পারে। যা নিয়ে সতর্ক করেছেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ রাজশেখরে রাজারিয়া।

একের পর এক বিতর্ক। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে তোলপাড় দুনিয়া। সম্প্রতি অ্যাপের পলিসি নিয়ে সরব হন ইউজাররা। যেখানে তাঁরা দাবি করেন, অ্যাপ-এর পলিসি আপডেটের ফলে অন্যের হাতে চলে যেতে পারে তাঁদের তথ্য। পরিস্থিতি এমন হয়, যাতে বিবৃতি দিতে বাধ্য হয় হোয়াটসঅ্যাপ। তারা জানায়, গ্রাহকের তথ্য কোনওভাবেই অন্যের হাতে দেবে না তারা।

এই বিতর্ক কাটতে না কাটতেই এবার নয়া সমস্যার মুখে হোয়াটসঅ্যাপ ইউজাররা। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ রাজশেখরে রাজারিয়া টুইট করে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ পিঙ্কের নামে ফাঁদ পেতেছে হ্যাকাররা। যার প্রমাণ দিতে স্ক্রিনশট তুলে ধরেছেন তিনি। কীভাবে হ্যাকারদের চক্রে পা দিচ্ছেন ইউজাররা? বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে হোয়াটসঅ্যাপ পিঙ্ক রঙের অভিজ্ঞতা নিতে লিঙ্ক পৌঁছচ্ছে গ্রাহকদের কাছে। কিন্তু সেই লিঙ্কে ক্লিক করলে দেখা যাচ্ছে, একেবারে ভিন্ন পেজে গিয়ে উঠছেন ইউজাররা। যার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের কোনও যোগ নেই।

সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে রাজরিয়া জানান, একবার ভুয়ো অ্যাপ ইনস্টল করলেই একটা লিঙ্ক ডাউনলোড করতে বলবে হোয়াটসঅ্যাপ পিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার থেকে যতটা সম্ভব ডেটা সংগ্রহ করবে হ্যাকাররা। তবে সবাইকে টার্গেট করেনি সাইবার ক্রিমিনালরা। বেছে বেছে মিডিয়া ও পুলিশকেই নিশানা করা হয়েছে। রাজস্থান ও দিল্লি পুলিশের কাছে প্রথম এই হোয়াটসঅ্যাপ পিঙ্ক ডাউনলোড করার প্রস্তাব আসে। রাজারিয়াকে প্রথম এই ফেক অ্যাপ-এর বিষয়টি নজরে আনেন দিল্লি পুলিশের ইনস্পেক্টর দাতারাম যাদব। ওই পুলিশ অফিসার জানান, প্রথমে পুলিশের একটি গ্রুপে হোয়াটসঅ্যাপ দেখতে পান তিনি।

ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে হোয়াটসঅ্যাপের। সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, সন্দেহজনক এই ধরনের কোনও ইমেল বা অন্যকিছু চোখে পড়লেই তারা যেন রেসপন্ড না করেন। অথবা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

সম্প্রতি দেশের সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে কিছু ত্রুটি পাওয়া গেছে। যা মারাত্মক ক্ষতি করতে পারে ইউজারদের। হ্যাকার হানার জেরে গোপন তথ্য হারাতে পারেন অ্যাপের ব্যবহারকারীরা। অ্যান্ড্র্য়েড ও আইওএস-এ হোয়াটসঅয়াপের পুরোনো ভার্সনের জেরেই হতে পারে এই ক্ষতি। 

সব থেকে বড় বিষয় এই সতর্কবার্তা দিয়েছে খোদ CERT-এর মতো দল। দেশের সাইবার নিরাপত্তায় 'ন্যাশনাল টেকনোলজি আর্ম' হিসাবে তকমা দেওয়া এই টিমকে। সাইবার হানার বিষয়ে এরা বিশেষজ্ঞ বলেই চিহ্ণিত। CERT-এর তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় কিছু ফাঁকফোকর রয়েছে। যার জেরে বহু দূরের কোনও ব্যক্তি আপনার সিস্টেমে ঢুকে পড়তে পারে। হ্যাকার হানার জেরে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে ইউজারের। যা থেকে বাঁচতে অ্যাপের আপডেটেড ভার্সন ডাউনলোড করতে হবে ইউজারদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget