এক্সপ্লোর

২১ এর বিধানসভা ভোটে মিমের নজরে রাজ্যের কোন ৪ জেলা? কেন? দেখে নিন

বাংলার মিম নেতাদের দাবি, এখানে তাঁরা মূলত চারটি জেলাকে টার্গেট করছেন। এই তালিকায় রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনা।

কলকাতা: বিহারে কয়েকটি আসন দখলের পর এবার বাংলাকে টার্গেট করেছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। পশ্চিমবঙ্গের লাগোয়া বিহারের আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে। কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার জেলার এই আটটি আসন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা মালদহের লাগোয়া। বিহারে এই আটটি আসনেই লড়েছে মিম। কংগ্রেস মহাজোটের থেকে চারটি আসন ছিনিয়ে নিয়েছে তারা। বাংলার মিম নেতাদের দাবি, এখানে তাঁরা মূলত চারটি জেলাকে টার্গেট করছেন। এই তালিকায় রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনা। মিমের বীরভূম জেলা সভাপতি মনসুর রহমান বলেন, বিহারে পাঁচটা আসনে জয়ের পর গতকাল হায়দরাবাদ থেকে ফোন আসে। বলা হয়েছে, বাংলার চারটে জেলাকে নজরে রাখতে হবে। এই চার জেলায় লড়াই করব। বীরভূমেও চারটি আসনে জিততে পারে দল। এই চারটি জেলার মধ্যে উত্তর দিনাজপুর বিহার সীমানা ঘেঁষা। সংখ্যালঘু মানুষের সংখ্যা প্রায় ৫০ শতাংশ। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভার মধ্যে তৃণমূল ৫টিতে ও বিজেপিতে ৪টিতে এগিয়ে। অর্থাৎ‍ মিম সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তৃণমূলের ক্ষতি হওয়ার জোরাল সম্ভাবনা। মিমের উত্তর দিনাজপুরের জেলা পর্যবেক্ষক মহম্মদ মুজাফ্ফর আনোয়ার বলেছেন, বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা সাড়ে তিন লক্ষ। সামনেই নির্বাচন। ওয়েসির কাছে চাইব আমাদের বেশিরভাগ আসনে যাতে প্রার্থী দিতে পারি। মুর্শিদাবাদের জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশ মুসলিম। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী উত্তর দিনাজপুরের ২২টি বিধানসভার মধ্যে তৃণমূল ১৬টিতে, কংগ্রেস ৫টিতে ও বিজেপি ১টিতে এগিয়ে। আর মিম সংখ্যালঘু অধ্যুষিত এই জেলাতেও প্রার্থী দেওয়ার তোড়জোড় করছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদের জেলা পর্যবেক্ষক তারিক আজিজ। বলেছেন, বিধানসভা ভোটে মুর্শিদাবাদের ১৮টিতে লড়াই করতে চায় মিম। ইন্টারনাল সার্ভেতে চিহ্নিত করে সাংগঠনিক কাজ শুরু হয়েছে। সবক’টা সম্ভাবনাময়। আশাবাদী। সংখ্যালধু অধ্যুষিত আরও একটি জেলা মালদায় প্রায় ৫১ শতাংশ মুসলিম। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে ৬টিতে, কংগ্রেস ৪টিতে ও তৃণমূল ২টিতে। মালদা জেলার সবকটি আসনে প্রার্থী দিতে দল তৈরি বলে জানিয়েছেন জেলা আহ্বায়ক মোতিউর রহমান। সংখ্যালঘু অধ্যুষিত উত্তর ২৪ পরগনায় প্রায় ২৬ শতাংশ মুসলিমের বাস। জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল ২১টিতে ও বিজেপি ১২টিতে এগিয়ে। দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ৩৬ শতাংশ মুসলিম সম্প্রদায়ের বাস। এই জেলায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্য।জেলার ৩১টি আসনের মধ্যে সবকটিতেই এগিয়ে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটে এই দু’টি জেলাও মিমের নজরে। আসন্ন বিধানসভা ভোটে কী ভূমিকা মিম পালন করতে চলেছে, সে ব্যাপারে অধ্যাপক তাজউদ্দিন আহমেদের অভিমত, বিজেপিকে সব জায়গায় সাহায্য করছে। ওরা কটা সিট জিতছে সেটা বড় নয়, ওদের কাছে বড় বিষয়, কটা সিট বিজেপিকে দিল। বাংলার সীমান্তবর্তী এলাকায় কাজ করছে। তবে তৃণমূল সাংসদের অভিমত, মিমের প্রভাব মূলত উর্দুভাষী মুসলিমদের মধ্যে। বাংলায় তারা ছাপ ফেলতে পারবে না। শেষ অবধি ভোট কাটাকুটি হলে কী হবে, তার উত্তর সময়ই দেবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীরকুমার দাসের মত, হিন্দুদের ভোট একদিকে হয়ে গেলে, তারপর যদি মিম ঢুকলে মেরুকরণ বাড়বে। মিম বিহারে ভাল ফল করেছে। অনেক ভোট কেটে নিয়েছে। অন্য দলকে সুবিধা করে দিয়েছে। ভোট কাটা বিহারে যতটা সহজ, বাংলায় ততটা নয়।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget