এক্সপ্লোর

World Brain Tumour Day: সংক্রমণের আশঙ্কা বেশি, ব্রেন টিউমারের রোগী হলে আগে ভ্যাকসিন নিন; পরামর্শ চিকিৎসকদের

এই সময় ম্যালিগন্যান্ট ব্রেন টিউমারের রোগীরা বেশি চিন্তার কারণ। কেমোথেরাপি চলায় এমনিতেই তাঁদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কমে যায়। তার ওপর ব্রেন টিউমার থাকার কারণে এই ধরনের রোগীরা অনেক দুর্বল হয়।

হায়দরাবাদ : করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা ব্রেন টিউমারের রোগীদের ক্ষেত্রে অনেক বেশি। সেকারণে এই রোগীদের টিকাকরণে দেরি করতে নেই। বিশ্ব ব্রেন টিউমার দিবস উপলক্ষে সেই পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা।

তাঁদের মতে, এই সময় ম্যালিগন্যান্ট ব্রেন টিউমারের রোগীরা বেশি চিন্তার কারণ। কেমোথেরাপি চলায় এমনিতেই তাঁদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কমে যায়। তার ওপর ব্রেন টিউমার থাকার কারণে এই ধরনের রোগীরা অনেক দুর্বল হয়। ফলে এঁদের দেহে সহজেই কোভিড ভাইরাস আক্রমণ করতে পারে। চিকিৎসকরা বলছেন, এই রোগীরা ভাইরাসের কারণে অসুরক্ষিত হয়ে পড়েন। তাই ব্রেন টিউমারের রোগীদের টিকাকরণ নিয়ে অবহেলা করতে নেই। নতুবা ফল ভুগতে হবে রোগীর পরিবারকে।

বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ ভাইরাস থেকে করোনার বিশাল পরিবারের বিস্তার। যা প্রথমে ফ্লু-এর মতো উপসর্গ থেকেই তৈরি হয়। পরবর্তীকালে তা শ্বাসযন্ত্রে প্রভাব ফেলে। এই থেকেই যাবতীয় সমস্যার সৃষ্টি হয়। ৬০ ঊর্ধ্বের ব্যক্তি বা গুরুতর রোগের শিকার এমনদের ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে কোভিড ভাইরাস। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এই ধরনের রোগী বা প্রবীণ ব্যক্তিদের ওপর সহজেই হামলা করতে পারে করোনা। দেখা যায়, সংক্রমণের পর আগের থেকে আরও জটিল পরিস্থিতি তৈরি হয় এই ধরনের রোগীদের দেহে।

এই বিষয়ে কনটিনেন্টাল হসপিটালসের কলসালটেন্ট নিউরো সার্জন রাজশেখরা রেড্ডি কোন্ডা বলেন, ''যারা আগে থেকেই কোনও রোগে আক্রান্ত তাদের শরীরে করোনা আরও সমস্যা বাড়ায়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে যত শীঘ্র সম্ভব ভ্যাকসিনের ডোজ নেওয়াটা জরুরি।'' একই বক্তব্য অ্যাওয়্যার গ্লেনগেলস গ্লোবাল হসপিটালের নিউরো স্পাইন বিভাগের সিনিয়র কলসালটেন্ট কল্যাণ বোমাকান্তির। তিনি বলেন, ''করোনা ভাইরাসের ভ্যাকিসন নির্দিষ্টভাবে ব্রেন টিউমারের রোগীদের ওপর পরীক্ষা করা হয়নি। যদিও সব ক্যান্সার আক্রান্ত রোগীকেই কোভিড ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ভ্যাকসিন নেওয়ার ফলে কোভিড ১৯ থেকে সুরক্ষা পাবেন রোগীরা।'' 

বিশ্ব ব্রেন টিউমার দিবস উপলক্ষে এই ধরনের রোগীদের তাড়াতাড়ি ভ্যাকসিন নেওয়ার কথা বলেছেন এসএলজি হসপিটালের কনসালটেন্ট নিউরো অ্যান্ড স্পাইন সার্জন রাঘবেন্দ্র এইচ। তিনি বলেন, ''মানব দেহে একটা নির্দিষ্ট পরিসর পর্যন্ত কাজ করে রোগ প্রতিরোধক ক্ষমতা। ভ্যাকসিনের ডোজ মানুষকে অতিরিক্ত রোগ প্রতিরোধের ক্ষমতা দেয়। করোনার ভ্যাকসিন রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি ছাড়াও হরমোনাল থেরাপিতে দেওয়া যায়। যদিও কখন এই ভ্যাকসিন নেওয়া উচিত তার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াটা বাধ্যতামূলক। কারণ থেরাপির কোন সময় ভ্যাকসিন দিলে রোগী সবথেকে বেশি সুফল পাবে, তা একমাত্র ডাক্তারই বলতে পারবেন।''

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget