এক্সপ্লোর

Viral News: বন্দি, সৈনিক-সহ সলিল সমাধি, আট দশক পর মিলল হদিশ, জলের নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

World War 2 Ship: অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লস শনিবার জাহাজটির হদিশ মেলার খবর জানান।

নয়াদিল্লি: যুদ্ধের ক্ষত আজও বয়ে চলেছে পৃথিবী। তা সত্ত্বেও থেমে নেই হানাহানি, চোখরাঙানি (World War 2)। সেই আবহেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দগদগে স্মৃতি আরও একবার তাজা হয়ে উঠল। আট দশক আগে তলিয়ে যাওয়া জাহাজের হদিশ মিলল জলের নিচে। যুদ্ধকালীন বন্দি, সৈনিক এবং সাধারণ নাগরিকদের নিয়ে দক্ষিণ চিন সাগরে তলিয়ে গিয়েছিল জাহাজটি (Japanese Ship)।  

অলাভজনক একটি সংস্থা গভীর সমুদ্রে জাহাজটির হদিশ পেল

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লস শনিবার জাহাজটির হদিশ মেলার খবর জানান। সামুদ্রিক প্রত্নতত্ত্ব বিষয়ক অলাভজনক একটি সংস্থা গভীর সমুদ্রে জাহাজটির হদিশ পেয়েছে। তাদের সঙ্গে তল্লাশিতে সহযোগিতা করছিল অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রকও। সমুদ্রের নিচে, ১৩ হাজার ১২৩ ফুট গভীরে জাহাজটির ধ্বংসাবশেষের হদিশ মিলেছে বলে জানা গিয়েছে (History)। 

ফিলিপিন্স উপকূলের কাছে, উত্তর-পশ্চিমের লুজন দ্বীপপুঞ্জের কাছে, জলের নিচে জাহাজটির হদিশ মিলেছে। জাহাজটির নাম SS Montevideo Maru. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অংশ ছিল জাপান। সে দেশের বাণিজ্য জাহাজ ছিল SS Montevideo Maru. যুদ্ধের সময় সেটি পণ্য সরবরাহ থেকে বন্দি পারাপার করানোর কাজে ব্যবহৃত হচ্ছিল। 

আরও পড়ুন: Visva Bharati: ‘বিশ্ববরেণ্য অমর্ত্যকে হেনস্থা, ভারতের লজ্জা’, বিশ্বভারতীর নিন্দা বিশিষ্ট অর্থনীতিবিদের

১৯৪২ সালের জুলাই মাসে, যুদ্ধ চলাকালীন, পাপুয়া নিউ গিনি থেকে চিনের হাইনান যাচ্ছিল জাহাজটি। জাহাজ উপরে থাকলেও, জলের তলায় থাকা ডুবোজাহাজের সঙ্গে সংযুক্ত ছিল সেটি। সেই সময়ই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তাতেই জলের নিচে তলিয়ে যায় জাহাজটি। সেই সময় একাধিক দেশের বন্দি, সৈনিক এবং সাধারণ নাগরিক মিলিয়ে হাজারের বেশি মানুষ ছিলেন। অস্ট্রেলীয় সৈনিকের সংখ্যাই ছিল ৮৬৪। তবে তা সকলের অগোচরে ছিল। রকেট আছড়ে পড়তেই ১০ মিনিটের মধ্যে তলিয়ে যায় জাহাজটি। সকলের সলিল সমাধি ঘটে। অস্ট্রেলিয়ার নৌবাহিনীর ইতিহাসে এত বড় বিপর্যয়ের নজির নেই। 

জাহাজে অস্ট্রেলিয়ার ৮৬৪ জন সৈনিক ছিলেন

এত বছর পর তাই জাহাজটির খোঁজ মেলায় আবেগঘন হয়ে পড়েছেন সকলে। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, এত বছর ধরে প্রিয়জনকে চোখের দেখা না দেখতে পাওয়ার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন মৃত সৈনিকদের পরিবারের সদস্যরা। তাই একটা সমাপ্তির প্রয়োজন ছিল। তবে জাহাজটি তুলে আনা, বা সেখান থেকে কোনও রকমের নমুনা সংগ্রহের তেমন ইচ্ছা নেই সে দেশের সরকারের। এতে যন্ত্রণা আরও বাড়বে বলে মত তাদের।

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget