এক্সপ্লোর

মসুলে বন্দি ৩৯ জন ভারতীয়কে এক বছর আগেই হত্যা করা হয়, বেশিরভাগেরই মাথায় গুলির চিহ্ন ছিল: ইরাকি আধিকারিক

মসুল:  মসুলে অপহৃত ৩৯ জন ভারতীয়র হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ইরাকের স্বাস্থ্য দফতরের ফরেন্সিক ডিপার্টমেন্ট। তাদের দাবি, ২০১৪ সালে আইএস জঙ্গি গোষ্ঠীর হাতে অপহৃত ৩৯ জন ভারতীয় শ্রমিককে এক বছর আগেই হত্যা করা হয়েছে। প্রত্যেককে মাথায় গুলি করে হত্যা করা হয়, ফরেন্সিক এক পরীক্ষা থেকে সেই খবর নিশ্চিত করা হয়েছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিনের তরফে দেহগুলির ওপর ডিএনএ পরীক্ষা করা হয়। সেই টিমের প্রধান ডক্টর আলি আব্বাস বাগদাদ থেকে ফোনে জানিয়েছেন, ডিএনএ পরীক্ষা করে জানা গিয়েছে, প্রত্যেকটা দেহে গুলির চিহ্ন ছিল মাথায়। কারণ, যে সময় ওই টিমের কাছে দেহগুলি আসে, তখন সেগুলো কঙ্কাল মাত্র। ফরেন্সিক পরীক্ষার পরই তিনি বুঝতে পারেন, এক বছর আগেই মৃত্যু হয়েছে সেই মানুষগুলির। যদিও ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, সংসদে বুধবারই এক বিবৃতি দিয়ে জানান, ইরাকে ৩৯ জন কারখানার শ্রমিক প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। তারপরই তাঁর কাছে জানতে চাওয়া হয়, এদেরকে কীভাবে হত্যা করা হয়েছে। তার উত্তরে এক সাংবাদিক বৈঠকে স্বরাজ বলেন, ছ মাস না দু বছর আগে মৃত্যু হয়েছে, সেটা অপ্রাসঙ্গিক। কারণ, মসুল আইএস-এর কব্জায় ছিল। ৯ জুলাই মুক্ত হয়, ১০ জুলাই সেখানে যান জেনারেল ভি.কে.সিংহ। প্রসঙ্গত, আইএস-এর কবল থেকে পালিয়ে আসা হরজিত মাসির দাবি ছিল, সেখানে ৩৯ জন ভারতীয়কে দাঁড় করিয়ে মাথায় গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। কিন্তু একথার সত্যতা সম্পর্কে সন্দেহ ছিল ভারতীয় বিদেশমন্ত্রকের। তাদের দাবি, কোনও সঠিক প্রমাণ ছাড়া, কাউকে মৃত ঘোষণা করা যায় না। আপাতত সরকারি সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামী সপ্তাহের মধ্যেই দেহাবশেষগুলি ভারতীয় প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। এদিকে একটি পৃথক বিবৃতি জারি করে মঙ্গলবারই ইরাকের ফরেন্সিক টিমকে ধন্যবাদ জানানো হয় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget