এক্সপ্লোর

‘বাবা-কাকা একসঙ্গে ক্রিকেট খেলেছে’, কর্তারপুর সফরে পারিবারিক যোগাযোগের কথা আবিষ্কার ইমরান-অমরিন্দরের

ক্রিকেট সূত্রে একে অপরের সঙ্গে বাঁধা, কর্তারপুর সফরে গিয়ে পারিবারিক যোগাযোগের কথা আবিষ্কার করলেন ইমরান খান ও ক্যাপ্টেন অমরিন্দর সিংহ।

জলন্ধর: ক্রিকেট সূত্রে একে অপরের সঙ্গে বাঁধা, কর্তারপুর সফরে গিয়ে পারিবারিক যোগাযোগের কথা আবিষ্কার করলেন ইমরান খান ও ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। স্বাধীনতার আগে একই দলের হয়ে ক্রিকেট খেলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাকা জাহাঙ্গীর খান এবং ক্যাপ্টেন অমরিন্দর সিংহর বাবা মহারাজা যদবিন্দর সিংহ।

শনিবার ভারত থেকে পাকিস্তানের কর্তারপুর সাহিব গুরুদ্বারে গিয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ একটি বিশেষ প্রতিনিধি দল। ওই দলে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহও। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মদিনের তিন দিন আগে কর্তারপুরের দরজা খুলে দেয় পাকিস্তান। এই বিষয়ে অক্টোবরে একটি চুক্তিও স্বাক্ষর করেছিল ভারত-পাক দুই দেশ। সেই মতো শনিবার ভিসা পাসপোর্ট ছাড়াই পাকিস্তানে যায় ভারতীয় প্রতিনিধি দল। ভারতীয় প্রতিনিধিদের স্বাগত জানাতে জিরো লাইনে আসেন খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর মন্ত্রিসভার মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সেখান থেকে বাসে করে কর্তারপুর সাহিব গুরুদ্বারের উদ্দেশে রওনা হন তাঁরা। স্বল্প সময়ের ওই ভ্রমণযাত্রায়ই কথা হয় ইমরান খান এবং অমরিন্দর সিংহর। ছিলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু, সাংসদ তথা বলি তারকা সানি দেওল।

সূত্রের খবর, ক্রিকেট নিয়ে ইমরানের সঙ্গে কথা শুরু হয় অমরিন্দরের। অতীতে তাঁরা কখনও দেখা না করলেও ইমরানের খেলা যে তাঁর ভাল লাগত তা পাক প্রধানমন্ত্রীকে বলতে কোনও দ্বিধা করেন ক্যাপ্টেন অমরিন্দর। এরপর ইমরানই তাঁদের পারিবারিক যোগসূত্রের কথা আবিষ্কার করেন। ১৯৩৪-৩৫ সালে অবিভক্ত ভারতের পাতিয়ালার হয়ে ক্রিকেট খেলেছেন ইমরানের কাকা জাহাঙ্গীর। সে সময় পাতিয়ালার হয়ে খেলেছেন মহম্মদ নাসির, লালা অমরনাথ, অমর সিংহ, ওয়াজির আলি, আমির আলির মতো ক্রিকেটাররা। আর এই দলের অধিনায়ক ছিলেন অমরিন্দর সিংহর বাবা মহারাজা যদবিন্দর সিংহ।

উল্লেখ্য, কর্তারপুর সফরের উষ্ণতা ছড়িয়ে পড়বে দুই দেশের সৌভ্রাতৃত্বে, আশাবাদী ইমরান এবং অমরিন্দর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget