এক্সপ্লোর

Probashe Durga Puja: কলকাতার পুজো এখন কানাডায়, বিদেশে ফের শুরু চক্রবর্তী বাড়ির পুজো

Durga Puja 2022: ২০১৭ সালে কানাডায় ফের শুরু হয় চক্রবর্তী বাড়ির পুজো। নতুন করে শুরু হওয়ার পরে ২০২২ সালে ছয় বছরে পড়ল এই পুজো।

কলকাতা: দীর্ঘদিনের কলকাতার বাসিন্দা। বাড়ি ছিল ঢাকুরিয়ায়। দুর্গাপুজোর শুরুটাও হয়েছিল সেখানেই। ষাটের দশকের মাঝামাঝি শুরু হয়েছিল চক্রবর্তী পরিবারের সেই পুজো। ১৯৬৫ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা সেই পুজো চলেছে। কিন্তু তারপর পুজো বন্ধ হয়ে যায়। কারণ ঢাকুরিয়ার বাড়ি ছেড়ে চলে যায় পরিবারের পরবর্তী প্রজন্ম।

কবে শুরু এই পুজো:
চক্রবর্তী পরিবারের সদস্য পিয়ালি চক্রবর্তী জানাচ্ছেন, কলকাতার বাড়িতে রসিকচন্দ্র চক্রবর্তী এই পুজো শুরু করেছিলেন। তিনি স্বপ্ন দেখে এই পুজো শুরু করেছিলেন। যাবতীয় নিয়ম-নীতি মেনেই এই পুজো হতো। সুমন চক্রবর্তী সম্পর্কে রসিকচন্দ্র চক্রবর্তীর একমাত্র নাতি। এর আগে সুমনবাবুর বাবা ও জ্যাঠামশাই মিলে কলকাতার বাড়িতে ওই পুজো করতেন। তারপরে কাজের সূত্রে সুমন চক্রবর্তী বিদেশে চলে আসেন। ফলে লোকের অভাবে ঢাকুরিয়ার (Dhakuria) বাড়িতে পুজো বন্ধ হয়ে যায়।   

যদিও এই পুজো চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছাটা ছিল ষোলোআনা। কিন্তু কানাডায় তখন লড়াই চলছে থিতু হওয়ার। লোকজনও ছিল না। এরপর সুমন চক্রবর্তী এবং তাঁর পরিবার থিতু হয় কানাডার টরন্টোয়। ২০১৭ সালে ফের শুরু হয় চক্রবর্তী বাড়ির পুজো। তবে কলকাতায় নয়, কানাডায় (Canada)। পুরনো স্মৃতি না ভুলতে, শিকড় বাঁচিয়ে রাখতে ফের শুরু হয় পুজো। সমস্ত ঐতিহ্য মেনে হয় এই দুর্গাপুজো। নতুন করে শুরু হওয়ার পরে ২০২২ সালে ছয় বছরে পড়ল এই পুজো। বিদেশে বাঙালির উৎসব এখন জমজমাট। কানাডায় থাকা প্রচুর বাঙালি আজ ভিড় জমায় চক্রবর্তী বাড়ির দুর্গাপুজোয় (Durga Puja 2022)। ওই পুজো ঘিরে উৎসবে মেতে ওঠেন প্রবাসীরা।

কীভাবে পুজো:
সুমন চক্রবর্তী জানাচ্ছেন, কলকাতায় যে প্রথা মেনে দুর্গা পুজো হয়ে এসেছে। সেভাবেই করার চেষ্টা করা হয়। বিশেষ করে পদ্ম জোগাড় করা, দশকর্মার জিনিস জোগাড় করার চেষ্টা করা হয়। সারা বছর ধরে তার খোঁজ চলে। এই পুজোর জন্য তিনি তাঁর পারিবারিক পুরোহিতকে বিশেষভাবে ধন্যবাদও জানিয়েছেন।

দেবী প্রতিমা এসেছে কৃষ্ণনগর থেকে। ২০১৭ সাল থেকে শুরু হয়ে ২০২২ সালে ৬ বছরে পড়েছে পুজো। এখন টরন্টোর বাঙালি সমাজে চক্রবর্তী বাড়ির পুজো অত্যন্ত পরিচিত নাম। ওই পুজো ঘিরে এক জায়গায় আসেন প্রবাসী বাঙালিরা।

আরও পড়ুন: ছৌ মুখোশ-পটচিত্র-শোলার কদমে সাজছে আড্ডা'র পুজো, বিলেতের মাটিতে জায়গা বাংলার লোকশিল্পের

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget