এক্সপ্লোর

Eiffel Tower: আইফেল টাওয়ারে বোমাতঙ্ক, প্যারিসে হইচই

Eiffel Tower Bomb: ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত এই টাওয়ার দেখতে প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্যারিসে যান।

নয়া দিল্লি: বোমা হামলার (Bomb Blast) আশঙ্কায় ফ্রান্সের (France) রাজধানী প্যারিসের (Paris) বিখ্যাত আইফেল টাওয়ার (Eiffel Tower) খালি করা হয়েছে। শনিবার নিরাপত্তা সতর্কতার কারণে আইফেল টাওয়ারের তিনটি তলা ও এর সামনের চত্বর খালি করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। বোমা হামলার হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে তড়িঘড়ি করে খালি করা হয়েছে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার।               

ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত এই টাওয়ার দেখতে প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্যারিসে যান। যা গত বছর ৬২ লাখের বেশি মানুষ টাওয়ারটি দেখতে প্যারিসে গিয়েছিলেন।

আইফেল টাওয়ারের পরিচালনা সংস্থা বলেছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশ টাওয়ারের একটি তলায় অবস্থিত রেস্তোরাঁসহ পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে।

প্যারিসের এই আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে SETE নামের একটি সংস্থা। শনিবার বিস্ফোরণের হুমকি মিলতেই বম্ব স্কোয়াডকে খবর দেয় তারা। এর পরই গোটা এলাকা ঘিরে ফেলে ফরাসি পুলিশ। শুরু হয় চিরুনি তল্লাশি। আইফেল টাওয়ার-সংলগ্ন হোটেল, রেস্টুরেন্টও খালি করে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড ও প্যারিস পুলিশ।

আরও পড়ুন, 'দোষীকে ফাঁসি দিয়ে আমার বুকের জ্বালা মেটান', মুখ্যমন্ত্রীকে করুণ আর্তি স্বপ্নদীপের বাবার

SETE সংস্থার মুখপাত্র বলেন, 'এটা একটা অদ্ভুত ঘটনা। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা কখনও হইনি।' অন্যদিকে প্যারিস পুলিশের মুখপাত্র জানান, এই ধরনের ঘটনা বিরল। তবে বোমাতঙ্ক কীভাবে ছড়াল, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। শেষ পাওয়া খবর পর্যন্ত, আইফেল টাওয়ার বা সংলগ্ন এলাকায় বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু মেলেনি। তবে এর নেপথ্যে কাদের হাত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ।

বিখ্যাত এই টাওয়ারটির নির্মাণ কাজ ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয় এবং ৩১ মার্চ, ১৮৮৯ সালে তা শেষ হয়। ১৮৯৯ সালের বিশ্ব মেলার সময় স্থাপনাটি দেখতে ২০ লক্ষ মানুষ এসেছিল। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ার পরেই বোম স্কোয়াডের একটি দল এলাকায় যায়। ভিডিওর মাধ্যমে নজরদারি শুরু করেন তারা।                                                                   

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget