এক্সপ্লোর

পাকিস্তানকে কোণঠাসা করার কৌশল, সঙ্গীসাথী সহ বালুচ শীর্ষ নেতা বুগতিকে নাগরিকত্ব দিতে চলেছে ভারত

নয়াদিল্লি: পাকিস্তানকে কোণঠাসা করার কৌশল হিসাবে সুইজারল্যান্ডে প্রবাসে থাকা বালুচ শীর্ষনেতা ব্রাহুমদাগ বুগতিকে ভারতের নাগরিকত্ব দেওয়ার তোড়জোড় চালাচ্ছে নয়াদিল্লি। এ খবর পাকিস্তানের জিও নিউজ-এর। পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন বালুচ রিপাবলিকান পার্টি (বিআরপি)-র প্রতিষ্ঠাতা ব্রাহুমদাগ ছাড়াও সুইজারল্যান্ডে তাঁর দুই বিশ্বস্ত সহচর শের মহম্মদ বুগতি ও আজিজুল্লাহ বুগতি সহ আরও বেশ কয়েকজনকে নাগরিকত্ব দিতে চলেছে ভারত। বালুচ নেতাদের এ দেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুচিস্তানের জনগণের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার, তাঁদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই এ নিয়ে ব্রাহুমদাগ কথাবার্তা চালাচ্ছিলেন ভারতীয় অফিসারদের সঙ্গে। পাক সংবাদ চ্যানেলটিকে এমনটাই জানিয়েছে বিআরপি-র একটি সূত্র। তাদের উদ্ধৃত করে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নথিপত্র ব্যবহার করে আমাদের জনগোষ্ঠীর ওপর পাকিস্তানের নির্মম, নৃশংস অত্যাচারের কাহিনি তুলে ধরে প্রচার চালাব আমরা। চেষ্টা করব বিশ্ববাসীর সমর্থন জোগাড়ের। আমাদের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছি আমরা। এর মধ্যে কোনও লুকোছাপার ব্যাপার নেই। মোদীকে আমাদের সমর্থন, তাঁর আমাদের পাশে থাকা নিয়ে আমাদের বিরোধীরা যা-ই ভাবুক, বলুক, তাকে থোড়াই কেয়ার করি। এ ছাড়া কোনও পথ নেই আমাদের সামনে। প্রসঙ্গত, যাতে তাঁকে সে দেশের নাগরিকত্ব দেওয়া না হয়, সেজন্য সুইস সরকারকে পাকিস্তান চাপ দিচ্ছে বলে এর আগে অভিযোগ করেছিলেন ব্রাহুমদাগষ। এ বছরের শুরুতেই তাঁর কাছে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে, খুব শীগগিরই নাগরিকত্ব পাবেন না, এদিকে তাঁকে সুইজারল্যান্ডেই আটকা পড়ে থাকতে হবে। কতদিন, তার ঠিক-ঠিকানা নেই। দাদু আকবর বুগতির হত্যার পর ২০১২ সালে বালুচিস্তানে নিজের শহর ডেরা বুগতি থেকে পালিয়ে প্রথমে আফগানিস্তানে সরকারি আতিথ্য গ্রহণ করেন, সেখান থেকে ২০১০-এর অক্টোবরে সুইজারল্যান্ড চলে যান ব্রাহুমদাগ। সেই থেকে সেখানেই পরিবারকে নিয়ে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। ১৮-১৯ সেপ্টেম্বর দলের কর্মকর্তাদের বৈঠকের পর আনুষ্ঠানিক ভাবে জেনিভায় ভারতের নাগরিকত্বের জন্য আবেদন জানাবেন ব্রাহুমদাগ। বৈঠকে বিভিন্ন দেশ থেকে আসা বালুচ নেতারা তাঁর ভারতের সমর্থন চাওয়ার সিদ্ধান্ত অনুমোদন করবেন বলে শোনা যাচ্ছে। বিআরপি সূত্রটি বলেছে, চিনের মতো ক্ষমতাধর দেশের চাপ অগ্রাহ্য করে দলাই লামাকে আশ্রয় দিয়েছে ভারত। শেখ মুজিবর রহমানকে সাহায্য করেছে। ব্রাহুমদাগ, তাঁর সঙ্গীসাথীদেরও সাহায্য করবে। ব্রাহুমদাগ তাঁর নিজের ও বাকি সব সহযোগীর জন্য ভারতীয় নাগরিকত্ব চেয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget