এক্সপ্লোর

২০০৮-এর মুম্বই সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের ভূমিকার কথা প্রকাশ্যে মানল চিন?

বেজিং: ২০০৮-এর মুম্বই সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের ভূমিকার কথা প্রথম প্রকাশ্যে মানল তাদের পরম মিত্র বলে পরিচিত চিন? সম্প্রতি চিনের সরকারি টেলিভিশন সিসিটিভি ৯-এ সম্প্রচারিত এক তথ্যচিত্রে ভারতের বাণিজ্য নগরীতে আতঙ্ক ছড়ানো ২৬ থেকে ২৯ নভেম্বরের সেই ভয়াবহ সন্ত্রাসবাদী নাশকতায় লস্কর-ই-তৈবা ও পাকিস্তানের তাদের মদতদাতাদের জড়িত থাকার কথা বলা হয়েছে। তারপরই এই প্রশ্ন উঠে গিয়েছে।   আন্তর্জাতিক ক্ষেত্রে চিন, পাকিস্তানের দহরম মহরমের কথা সুবিদিত। সেই প্রেক্ষাপটেই ওই তথ্যচিত্র সম্প্রচারিত হওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি পাকিস্তান নিয়ে অবস্থান বদলাচ্ছে চিনের?   ঘটনাচক্রে তিন প্রথম সারির লস্কর-জামাত জঙ্গি হাফিজ আবদুল রহমান মাক্কি, তালহা সঈদ ও হাফিজ আবদুল রউফকে ২০১৫-র সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের আল কায়েদা সংক্রান্ত বিধিনিষেধ কমিটি তালিকাভুক্ত করতে চাইলে প্রায় গোটা আন্তর্জাতিক মহল সম্মতি দিলেও পাকিস্তানের পক্ষ নিয়ে বাগড়া দেয় চিন। তারা টেকনিক্যাল কারণ দেখিয়ে সেই পদক্ষেপ ঠেকিয়ে রাখে। চিনের আপত্তির মেয়াদ শেষ হতে চলেছে ৯ জুন। তার প্রাক্কালেই ওই তথ্যচিত্র দেখানো হয়েছেয। উল্লেখ্য, জয়েশ-ই-মহম্মদকে রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা কমিটি নিষেধাজ্ঞার তালিকায় ফেললেও জঙ্গি গোষ্ঠীটির মাথা হাফিজ মহম্মদ সঈদকে নিষিদ্ধ করার ব্যাপারে একই ভাবে পদ্ধতিগত কারণ দেখিয়ে বাধা দিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলের নিন্দিত হচ্ছে চিন।   তবে কি শেষমেষ চিন বুঝতে পারছে যে, সন্ত্রাস বিষয়ক ইস্যুতে পাকিস্তানকে চোখ বুজে সমর্থন করে গেলে দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে তার নিজের ভাবমূর্তি মার খাবে? সন্ত্রাস রুখতে সব দেশের একজোট হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে চিন আগ্রহী, এই দাবি করা যাবে না?    

সেরা শিরোনাম

Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
Ali Khamenei Funeral: খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়

ভিডিও

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget