এক্সপ্লোর

Indonesian hospitals on Delta Variant: ইন্দোনেশিয়ায় অক্সিজেনের আকাল চরমে, একটি হাসপাতালেই মৃত্যু ৬৩ জনের

Indonesia COVID-19 update: ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রক অবিলম্বে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির নির্দেশ দিয়েছে।

জাকার্তা: ইন্দোনেশিয়ায় অক্সিজেনের সঙ্কট চরম আকার ধারণ করেছে। শুধু একটি হাসপাতালেই অক্সিজেনের অভাবে ৬৩ জনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে হাসপাতালগুলিতে ভর্তি থাকা করোনা আক্রান্তদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে অক্সিজেন সরবরাহ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। গত দু’সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। শুধু শনিবারের হিসেবেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭,৯১৩ জন। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য বিভাগ করোনা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। করোনা আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে। বিশেষ করে অক্সিজেনের অভাবে মৃত্যু বাড়ছে।

জাভা দ্বীপের একটি হাসপাতালেই অক্সিজেনের অভাবে ৬৩ জনের মৃত্যু হয়েছে। তবে যতজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে সবাই করোনা আক্রান্ত ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নড়চড়ে বসেছে ইন্দোনেশিয়া সরকার। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিক সীতি নাদিয়া তারমিজি জানিয়েছেন, সরকার মেডিক্যাল অক্সিজেনের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির নির্দেশ দিয়েছে। পাশাপাশি অক্সিজেন যাতে মজুত রাখা না হয়, সেটা নিশ্চিত করার বার্তাও দিয়েছেন তিনি।

যে হাসপাতালে অক্সিজেনের অভাবে এতজন রোগীর মৃত্যু হয়েছে, সেই হাসপাতাল সূত্রে খবর, অক্সিজেনের অভাবের কথা আগেই জানানো হয়েছিল। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা করা সম্ভব হয়নি। যেদিন ৬৩ জনের মৃত্যু হয়, তার চারদিন আগে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করার আর্জি জানানো হয়নি। কিন্তু তারপরেও আসেনি বাড়িত অক্সিজেন। এরই মধ্যে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকে। প্রত্যেকেরই অক্সিজেন প্রয়োজন ছিল। ফলে হাসপাতালে যে পরিমাণ অক্সিজেন মজুত ছিল, তা দ্রুত শেষ হয়ে যায়। তারপর অক্সিজেনের অভাবে এতজন প্রাণ হারান। 

ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রক অক্সিজেনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও প্রয়োজনের তুলনায় অক্সিজেনের জোগান কম। ইন্দোনেশিয়ায় এখন রোজ ৮০০ টন মেডিক্যাল অক্সিজেন প্রয়োজন। সেই পরিমাণ অক্সিজেন এখনও উৎপাদন বা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে অক্সিজেনের অভাবে মৃত্যু বাড়ার আশঙ্কা থাকছেই।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget