এক্সপ্লোর

কুলভূষণ যাদবের বিরুদ্ধে আরও মামলা সাজিয়েছে পাকিস্তান

ইসলামাবাদ: শুধু চরবৃত্তি নয়, সন্ত্রাসবাদ ও অন্তর্ঘাত সংক্রান্ত আর কয়েকটি মামলা ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের বিরুদ্ধে সাজিয়েছে পাকিস্তান। সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথাই জানানো হয়েছে। উল্লেখ্য, চরবৃত্তির অভিযোগ সাজিয়ে পাক সামরিক আদালত ইতিমধ্যেই কুলভূষণের মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছরের এপ্রিলে পাক সামরিক আদালত ৪৭ বছরের কুলভূষণকে ফাঁসির সাজা দিয়েছে। পাকিস্তানের দাবি, ইরান থেকে বেলুচিস্তানে ঢুকে পড়েছিলেন কুলভূষণ। বেলুচিস্তান থেকে তাঁকে ২০১৬-র ৩ মার্চ গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। ভারত অবশ্য পাকিস্তানের এই দাবি খারিজ করে দিয়েছে। শুধু তাই নয়, কুলভূষণের বিরুদ্ধে পাক সামরিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ভারত আন্তর্জাতির ন্যায় বিচার আদালতেরও দ্বারস্থ হয়েছে। ভারতের আর্জির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওযা পর্যন্ত পাকিস্তানের দণ্ডাদেশ কার্যকরের ওপর স্থগিতাদেশ জারি করেছে আন্তর্জাতিক আদালত। পাকিস্তানের এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, কুলভূষণের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে সন্ত্রাস ও অন্তর্ঘাত মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। এই সব অভিযোগগুলির মধ্যে কুলভূষণের বিরুদ্ধে শুধুমাত্র চরবৃত্তির মামলা সম্পূর্ণ হয়েছে। সংবাদমাধ্যমে একটি সূত্র উল্লেখ করে জানানো হয়েছে যে, এই মামলায় তথ্য সম্পর্কে নিশ্চিত হতে ১৩ জন ভারতীয় আধিকারিকের সঙ্গে কথা বলতে চেয়েছে পাকিস্তান। যদিও এ বিষয়ে নয়াদিল্লি অসহযোগিতার মনোভাব গ্রহণ করছে বলে ওই সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু যে ১৩ ভারতীয় আধিকারিককে পাকিস্তান জিজ্ঞাসাবাদ করতে করতে চায়, তাঁদের নাম ওই সূত্র জানায়নি। তবে ওই সূত্রটি থেকে দাবি করা হয়েছে, কুলভূষণকে যাঁরা পরিচালনা করছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় পাকিস্তান। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুলভূষণের নৌবাহিনীতে সার্ভিস প্রোফাইল, পেনশন প্রাপ্তি সংক্রান্ত ব্যাঙ্ক রেকর্ড এবং মুবারক হুসেন পটেল নামে পাসপোর্ট জারি সংক্রান্ত তথ্য চেয়েছে পাকিস্তান। পটেলের নামে কীভাবে পাসপোর্ট জারি হল এবং তা আসল, না নকল, তা পাকিস্তানি আধিকারিকরা জানতে চান। মুম্বই, পুনে ও মহারাষ্ট্রের অন্যান্য স্থানে পটেলের নামে কুলভূষণের সম্পত্তি সংক্রান্ত তথ্যও পাকিস্তান দাবি করেছে। সূত্র উল্লেখ করে ডন এ কথা জানিয়েছে। কুলভূষণকে পাকিস্তানের কনসুলার অ্যাকসেস না দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা ভারতের আর্জির বর্তমানে শুনানি চলছে আন্তর্জাতিক আদালতে।

সেরা শিরোনাম

Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Iran War Compensation: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget