এক্সপ্লোর

ডোকলাম অচলাবস্থা থেকে শিক্ষা নিতে হবে, দ্বিপাক্ষিক সীমান্ত আলোচনার আগে বলল চিন

বেজিং: আগামী শুক্রবার ভারত-চিন সীমান্ত আলোচনা। তার আগে ফের চিনের মুখে ডোকলাম প্রসঙ্গ। চিন বলেছেন, ডোকলামে অচলাবস্থা দ্বিপাক্ষিক সম্পর্ককে বড়সড় পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। ভবিষ্যতে এই ধরনের সংঘাতের পুনরাবৃত্তি এড়াতে ওই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। সরকারি সূত্রে খবর, আগামী ২২ ডিসেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চিনের স্টেট কাউন্সিলর ইয়াং জেইচির মধ্যে দুদেশের ২০ তম রাউন্ডের সীমান্ত আলোচনা দিল্লিতে অনুষ্ঠিত হবে। সিকিম সেক্টরের ডোকলামে ৭৩ দিনের অচলাবস্থার পর এই আলোচনা উভয় দেশের কাছেই তাত্পর্য্যপূর্ণ। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চিনইয়িং বলেছেন, বিশেষ প্রতিনিধিদের এই আলোচনা সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য উচ্চপর্যায়ের চ্যানেলই নয়, সেইসঙ্গে তা কৌশলগত যোগাযোগের মঞ্চও। এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় হয়। ২০১৭-য় দুই দেশের সম্পর্ক সাধারণভাবে ভালই ছিল। কিন্তু ডোকলামের ঘটনা দুই দেশকেই পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে উভয় দেশেরই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়িয়ে চলা উচিত। হুয়া আরও বলেছেন, সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে ও ভারত-চিন সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটে ঐতিহাসিক বিধি মেনে চলা উচিত দুই পক্ষের। এভাবেই দুদেশের স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সীমান্ত আলোচনায় ডোকলাম অচলাবস্থার প্রভাব পড়বে কিনা, এই প্রশ্নের জবাবে হুয়া বলেছেন, বিদেশমন্ত্রী ওয়াং ইয়ি-র সাম্প্রতিক নয়াদিল্লি সফরেও প্রসঙ্গটি উঠেছিল। রাশিয়া, চিন ও ভারতের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন ওয়াং। হুয়া বলেছেন, ওই বৈঠকের অবকাশে চিনের বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও রাষ্ট্রপতি রামননাথ কোবিন্দের সঙ্গেও আলোচনা করেছিলেন। স্বরাজের সঙ্গে ওয়াংয়ের বৈঠকে ডোকলাম প্রসঙ্গ উঠেছিল বলে জানিয়েছেন চিনের বিদেশ দফতরের মুফপাত্র।

সেরা শিরোনাম

Kenya Government: টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ, ‘আমরা কি ক্রীতদাস?’, কড়া মন্তব্য় কেনিয়ার প্রেসিডেন্টের
টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ, ‘আমরা কি ক্রীতদাস?’, কড়া মন্তব্য় কেনিয়ার প্রেসিডেন্টের
Uber Lay Off : বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে Uber, ই-মেলে 'পরিবর্তনের' ঘোষণা CEO-র
বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে Uber, ই-মেলে 'পরিবর্তনের' ঘোষণা CEO-র
Lightning Viral Video: সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল
সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল
Nepal Flash Floods :
"জলবায়ুগত ক্ষতিপূরণ" চেয়েছিলেন মন্ত্রী, এবার ভারতকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী; কী বক্তব্য পড়শি দেশের ?

ভিডিও

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা, ক্যাম্পাসে ABVP-র মিছিল; বাইরে প্রতিবাদে SFI
Nepal Flash Flood : নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা ১২৫০ পার! ত্রাণ শিবিরে হাহাকার, উদ্ধারকাজে তৎপরতা
Firhad Hakim News : ফিরহাদ হাকিমের সংস্থার নিউ আলিপুরের অফিসে তল্লাশি, সরগরম রাজ্য রাজনীতি | ABP
Abhishek Banerjee : অভিষেকের অফিসে হামলার অভিযোগে গ্রেফতার ৬, CCTV ফুটেজ ও এক্স পোস্ট ঘিরে চাঞ্চল্য
RG Kar: 'পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, ও গ্রেফতার হয়েছে; এটা তো হওয়ারই ছিল', সোমনাথের গ্রেফতারির পর রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget