এক্সপ্লোর

কাশ্মীরে বন্ধ করুন ভারতের ‘দমনপীড়ন’: রাষ্ট্রপুঞ্জকে মালালা

লন্ডন: পড়তে চেয়ে কপালে গুলি খেয়ে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসার সেসব দিন কবেই ভুলে গেছেন মালালা ইউসুফজাই। শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া পাকিস্তানি কিশোরী এবার রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ করেছেন, কাশ্মীরে হস্তক্ষেপ করে ভারতের ‘নির্মম অত্যাচার’ বন্ধ করার ব্যবস্থা করতে। পাক তালিবানের গুলি খাওয়ার পর থেকেই মালালার ঠিকানা লন্ডন। তবে অনেকের অভিযোগ, একসময় পড়তে চেয়ে জঙ্গির গুলি খাওয়া মেয়েটি অদ্ভুতভাবে বেশ কিছুদিন ধরে সওয়াল করে আসছেন সেই জঙ্গিবাদের হয়ে। এমনকী মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও খোলাখুলি মুখ খুলেছেন তিনি। কাশ্মীর ইস্যুতে মালালা জানিয়েছেন, কাশ্মীরে শান্তি ফেরাতে রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক মহল ও পাকিস্তানকে একত্রে ‘কাজ’ করতে হবে। তাঁর কথায়, অন্য সব মানুষের মত, কাশ্মীরীদেরও সাধারণ মানবাধিকার প্রাপ্য। ‘ভয় ও নির্যাতন মুক্ত’ হয়ে তাঁদের বাঁচা উচিত। তাই, রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক সমাজ, ভারত ও পাকিস্তানের কাছে তাঁর অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব, একসঙ্গে কাজ করে কাশ্মীরীদের প্রতি ‘অন্যায়’ বন্ধ করুন, যাতে তাঁরা ‘সম্মানের সঙ্গে স্বাধীনভাবে’ বাঁচতে পারেন। মালালার আরও বক্তব্য, সব কাশ্মীরী ভাইবোনই তাঁর হৃদয়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তিনি তাঁদের পাশে দাঁড়াচ্ছেন। যেভাবে কাশ্মীরে সাম্প্রতিক অশান্তিতে অনেকে হতাহত হয়েছেন, সেই প্রসঙ্গও তুলেছেন তিনি। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভারতের কাশ্মীরের জন্য মালালার দরদ এত উথলে উঠলেও পাক অধিকৃত বালুচিস্তানে পাক সেনা যে নির্মম মানবাধিকার লঙ্ঘন চালাচ্ছে, তা কেন তাঁর চোখে পড়েনি। আইএসের যৌনদাসী হতে বাধ্য হওয়া কুর্দি ও ইয়েজিদি মেয়েদের দুঃখই বা তাঁর চোখে পড়েনি কেন। @DailyTimes_DT so she has learned to sing to the crowd and realise what will get her rewarded. Braveheart tactically forgot Balochis & POK.

— dikgaj (@dikgaj) September 7, 2016
আরও প্রশ্ন, যে জঙ্গিরা তাঁকে মারতে চেয়েছিল, কাশ্মীরে ভারতের অত্যাচারের কথা বলতে গিয়ে তিনি সেই জঙ্গিদেরই মুখপাত্রের কাজ করলেন কিনা।

সেরা শিরোনাম

Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget