এক্সপ্লোর

পরমাণু শক্তিক্ষেত্রে ‘বন্ধু’ ভারতকে সবরকম সহযোগিতার আশ্বাস ওবামার

ভিয়েনতিয়েন (লাওস): ভারতের সঙ্গে পরমাণু সহযোগিতাকে আরও মজবুত করার ডাক দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আসিয়ান ও পূর্ব এশিয়া সম্মেলনের ফাঁকে এদিন লাওসের রাজজানী ভিয়েনতিয়েনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভারত-মার্কিন কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন দুই রাষ্ট্রনায়ক। বৈঠেকর পর মোদী জানান, মার্কিন প্রেসিডেন্টের (পোটাস) সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দুর্দান্ত একটা বৈঠক হল। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য মোদী যে সংস্কারের পথ অবলম্বন করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন মোদী। বিশেষকরে, জিএসটি বিল পাশ হওয়াকে ওবামা গুরুত্বপূর্ণ আখ্যা দেন। একইসঙ্গে, মোদীর উদ্ভাবনী ও বাণিজ্যিক নীতিরও প্রশংসা করেন। তাঁর মতে, ভারতের মত দেশের জন্য উদ্ভাবনী হওয়াটা জরুরি। সূত্রের খবর, মোদীকে ওবামা জানিয়েছেন, তিনি চিরকাল ভারতের বন্ধু ছিলেন এবং থাকবেন। তিনি যোগ করেন, ভারতকে তিনি যথাসম্ভব সাহায্য করবেন। এদিন দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়। আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন ছিল। এদিন বিকল্প শক্তি নিয়ে দুই দেশের মধ্যে কথা হয়। সেখানে পরমাণু শক্তি ও সৌর শক্তির উপকারীতা নিয়ে ভাবনার আদানপ্রদান করেন মোদী ও ওবামা। কূটনৈতিক মহলের মতে, এটিই সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মোদীর সঙ্গে ওবামার শেষ সাক্ষাত। আগামী জানুয়ারি মাসেই প্রেসিডেন্ট পদ ছেড়ে যেতে হচ্ছে ওবামাকে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ওবামার আমন্ত্রণে ওয়াযিংটনে প্রথমবার দুই নেতার সাক্ষাত হয়েছিল। গত ২ বছরে এই নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আটবার বৈঠক হল। প্রেসিডেন্ট পদ না থাকলেও, ‘বন্ধু’ ওবামাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে রাখেন মোদী। উত্তরে ওবামা জানান, অবশ্যই আসবেন, কারণ গতবারের সফরে তাজমহল দর্শন অধরা থেকে গিয়েছিল যে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget