এক্সপ্লোর

নয়া খসড়া প্রস্তাবে সায় মিললে ভারতের অন্তর্ভূক্তির সম্ভাবনা উজ্জ্বল, পাকিস্তানের কাছে অধরাই থাকবে এনএসজি-র সদস্যপদ

ওয়াশিংটন: পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের সদস্যপদ লাভের সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হল। এনএসজি-র সদস্য দেশগুলিকে চলতি মাসের গোড়ায় একটি নয়া খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে ৪৮ সদস্যের এই এলিট ক্লাবে ভারতের অন্তর্ভূক্তির পথ প্রশ্বস্ত হবে। যদিও আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কার্যকালের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ভারতকে এনএসজি-র পূর্ণ সদস্য দেশ করার যে উদ্যোগ আমেরিকা নিয়েছে তা এগিয়ে নিয়ে যাওয়ার ভার এখন ট্রাম্প প্রশাসনের ওপর। কারণ, বারাক ওবামার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০ জানুয়ারি। তার আগে মোদী সরকারকে দেওয়া ওবামার প্রতিশ্রুতি পূরণের সম্ভাবনা নেই। যদিও এ বিষয়ে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি। তবে ট্রাম্পের ট্রান্জিশিন টিমের সঙ্গে পদস্থ ভারতীয় আধিকারিকদের প্রাথমিক আলোচনায় বিষয়টি উঠেছিল বলে মনে করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মোতে পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি (এনপিটি)-তে স্বাক্ষর করেনি, এমন দেশগুলিকে এনএসজি-র সদস্যপদ দান সংক্রান্ত খসড়া প্রস্তাব পেশ করেছেন সংগঠনের প্রাক্তন চেয়ার মারিয়ানো গ্রোসি। এনএসজি-র বর্তমান চেয়ার দক্ষিণ কোরিয়ার হয়ে ওই খসড়া তৈরি করেছেন তিনি। ভারতকে এনএসজি সদস্য করা ও ভারত-মার্কিন পরমাণু চুক্তির কট্টর বিরোধী ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন (এসিএ)সূত্রের খবর, খসড়া প্রস্তাবে ভারত ও পাকিস্তানের মতো নন-এনপিটি দেশগুলির জন্য নয়টি সাধারণ দায়বদ্ধতার রফাসূত্রের কথা বলা হয়েছে। এভাবে এনএসজি-র সদস্য হওয়ার মাপকাঠি শিথিল করার চেষ্টার সমালোচনা করে এসিএ-র ডারিল  জি কিম্ববল বলেছেন, ওই প্রস্তাব রূপায়িত হলে ভারতের এনএসজি-র সদস্যপদ লাভের পথ সুগম হয়ে যাবে। কারণ, প্রস্তাবিত মাপকাঠিগুলি ইতিমধ্যেই পূরণ করে ফেলেছে নয়াদিল্লি। যদিও পাকিস্তানের পরিপ্রেক্ষিতে ওই মাপকাঠিগুলি পূরণ করা হয়নি। ফলে ওই খসড়া গৃহীত বলে ভারত এনএসজি-র সদস্য পদ লাভের যোগ্য হলে পাকিস্তানের কাছে তা অধরাই থেকে যেতে পারে।  চলতি মাসে ভিয়েনায় এনএসজি-র সদস্যদেশগুলি এই প্রস্তাব নিয়ে ঘরোয়া আলোচনা করেছে।

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget