এক্সপ্লোর

নিউজিল্যান্ডে মসজিদে গুলিবর্ষণে মৃত বেড়ে ৪০, হামলাকারী দক্ষিণপন্থী সন্ত্রাসবাদী, তাঁর দেশের নাগরিক, জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, সমবেদনা পড়শী দেশকে, বললেন, আমরা শুধু শরিক, মিত্রই নই, একই পরিবার

সিডনি: মসজিদে প্রার্থনারত লোকজনের ওপর গুলিবর্ষণকারী বন্দুকধারী অস্ট্রেলিয়ার নাগরিকত্বধারী দক্ষিণপন্থী সন্ত্রাসবাদী। গভীর শোক, আতঙ্ক, উদ্বেগের মধ্যে এ কথা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে নজিরবিহীন নৃশংসতার সাক্ষ্য দেওয়া দুটি মসজিদে নির্বিচারে গুলিবর্ষণে মৃতের সংখ্যা আপাতত বেড়ে হয়েছে ৪০। জখম ২০-র বেশি। ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর সাংবাদিক সম্মেলনে মরিসন বলেন, এক কট্টরপন্থী, দক্ষিণপন্থী, হিংস্র সন্ত্রাসবাদীর চালানো এই হামলার তীব্র নিন্দা করছি আমরা সকলে। দক্ষিণ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের প্রধান মসজিদে প্রার্থনায় বসা ভক্তদের গুলিবৃষ্টি চালিয়ে মেরে ফেলার নায়ক যে অস্ট্রেলিয়ায় জন্মানো সে দেশের নাগরিক, এই খবরের সত্যতা নিশ্চিত করেন তিনি। যদিও তার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি মরিসন, জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংক্রান্ত কর্তৃপক্ষ ক্রাইস্টচার্চের হামলায় অস্ট্রেলিয়ার যোগসাজশ আছে কিনা, খতিয়ে দেখছে। নিউজিল্যান্ড পুলিশ মসজিদে হামলার ব্যাপারে তিন পুরুষ, এক মহিলাকে আটক করার কথা জানিয়েছে। যদিও তাদের পরিচয় প্রকাশ করেনি। সাংবাদিক বৈঠকে পড়শী দেশের রক্তাক্ত হওয়ার ঘটনায় রীতিমতো আবেগে গলা বুজে আসে মরিসনের। সহানুভূতির সুর ছিল তাঁর গলায় যখন তিনি বলেন, আমরা শুধু শরিক, মিত্রই নই, একই পরিবার। এমন এক বিপদ, শয়তান যে আমাদের মধ্যেই রয়েছে, সেটা বড় ভয়াবহ ভাবে মনে করিয়ে দিল ঘটনাটি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেনও বলেছেন, সন্ত্রাসবাদী হামলাই যে ঘটেছে, তা এখন স্পষ্ট বলা যায়। যেটুকু বুঝতে পারছি, একেবারে পরিকল্পনামাফিক ছক কষে হামলা করা হয়েছে। দুটি বিস্ফোরক লাগানো সন্দেহজনক গাড়ির হদিশ মিলেছে। সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget