এক্সপ্লোর

এক প্রতিবেশী রাষ্ট্র ক্রমাগত সন্ত্রাস তৈরি ও রফতানি করছে: মোদী

ভিয়েনতিয়েন (লাওস): সন্ত্রাস প্রসঙ্গে নাম না করে ফের একবার পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, এক প্রতিবেশী রাষ্ট্র ক্রমাগত নাশকতাকে ‘তৈরি ও রফতানি’ করেই চলেছে। দক্ষিণ-পূর্ব এশিয়া (আসিয়ান) ও পূর্ব এশিয়া (ইএএস) সম্মেলনে যোগ দিতে এই মুহূর্তে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে রয়েছেন মোদী। এদিন পূর্ব এশিয়া সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘ দক্ষিণ এশিয়ার সব দেশই শান্তিপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে অগ্রগতি করছে। অথচ, একটা প্রতিবেশী রাষ্ট্র যারা সন্ত্রাসকে তৈরি ও রফতানি করেই এগিয়ে যেতে চাইছে।’ তিনি যোগ করেন, ‘এই রফতানি হল বিশ্বে শান্তির জায়গা কমিয়ে হিংসার জমি বাড়ানো। আর এইভাবে সবার শান্তি ও সমৃদ্ধিকে ধ্বংস করা।’ এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চিনা প্রধানমন্ত্রী লি খ্যচিয়ং। এই ধরনের সন্ত্রাস রফতানিকারীদের বিরুদ্ধে সকলের সোচ্চার হওয়ার আহ্বান করেন মোদী। তিনি বলেন, সময় এসেছে এই দেশকে নিষিদ্ধ করে একঘরে করে দেওয়া হোক। চলতি সপ্তাহের গোড়ায় ব্রিকস সম্মেলনেও পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মোদী। সেখানেও তিনি সন্ত্রাসের সমর্থনকারী ও পৃষ্ঠপোষককারী দেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এদিনও সেই ভাষায় নাম না করে পাকিস্তানকে একহাত নেন তিনি। বলেন, শুধু জঙ্গি-নিকেশ করলেই হবে না, তাঁদের আতুঁড়ঘরকেও ধ্বংস করতে হবে। প্রধানমন্ত্রীর মতে, সবচেয়ে কঠোর নীতি সেই সব দেশের বিরুদ্ধে নিতে হবে, যারা সন্ত্রাসবাদকে জাতীয় নীতি হিসেবে দেখে। পাকিস্তানকে আক্রমণ করার পাশাপাশি বিশ্বে ভারতের সম্ভাবনার কথাও তুলে ধরেন মোদী। বলেন, আঞ্চলিক, কৌশলগত রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতায় ভারত দায়বদ্ধ। তিনি আরও জানান, অস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ গোষ্ঠীতে (এমটসিআর) অন্তর্ভুক্ত হওয়ার দরুন ভারত অস্ত্র-প্রসাররোধেও দায়বদ্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget