এক্সপ্লোর

বিদেশমন্ত্রীদের নিউইয়র্কের বৈঠক বাতিল করায় ভারতকে ‘উদ্ধত’ বলে ইমরানের কটাক্ষ, অনেক ক্ষুদ্র লোক দেখেছি যারা বড় পদে বসে রয়েছে, কিন্তু দূরদর্শিতা নেই!

ইসলামাবাদ: ভারত নিউইয়র্কে দুদেশের বিদেশমন্ত্রীদের বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করেও পরদিন বাতিল করে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া ইমরান খানের। জম্মু ও কাশ্মীরে ৩ পুলিশকর্মীর নৃশংস হত্যার পাশাপাশি পাকিস্তানের নিহত হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিকে মহান করে তুলে ধরে ডাকটিকিট বের করার বিরোধিতা করে ভারত গতকাল ওই প্রস্তাবিত বৈঠক বাতিল করে। ঠিক ছিল চলতি মাসেই নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ফাঁকে মুখোমুখি কথা বলবেন সুষমা স্বরাজ, শাহ মেহমুদ কুরেশি। গতকাল বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বৈঠক বাতিল বলে জানিয়ে বলেন, পাকিস্তানের মদতপু্ষ্ট লোকজনের হাতে আমাদের নিরাপত্তাকর্মীদের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ড ও একটা সন্ত্রাসবাদীকে হিরো করে ২০টা ডাকটিকিট প্রকাশের মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছে, পাকিস্তান আর শুধরোবে না। ঘটনাগুলি থেকে নয়া পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘আসল মুখ’, আলোচনার প্রস্তাবের আড়ালে পাকিস্তানের নোংরা এজেন্ডাও গোটা দুনিয়ার সামনে প্রকট হয়ে উঠেছে। দুটি ‘গভীর উদ্বেগজনক, বিচলিত করার মতো’ ঘটনার পর পাকিস্তানের সঙ্গে আলোচনা ‘অর্থহীন’ হয়ে উঠবে। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে নিউ ইয়র্কে কোনও আলোচনা হবে না ভারত, পাকিস্তানের। ইমরান পাল্টা ট্যুইট করেছেন, শান্তি আলোচনা ফের শুরুর জন্য আমার ডাকে ভারত যে উদ্ধত, নেতিবাচক জবাব দিল, তাতে হতাশ আমি। তবে আমার গোটা জীবনে এরকম অনেক ক্ষুদ্র লোককে দেখেছি যারা বড় পদে বসে রয়েছে, কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটটা বোঝার মতো দূরদর্শিতা তাদের নেই। পাক বিদেশমন্ত্রী মহম্মদ ফয়সল গতকালই দাবি করেন, ভারতের বক্তব্যে যে তথাকথিত উদ্বেগজনক ঘটনাবলীর কথা বলা হয়েছে, সেটা কিন্তু নিউ ইয়র্কে ভারতের দ্বিপাক্ষিক বৈঠকে সম্মতি জানানোর আগে ঘটেছে। বিএসএফ জওয়ানের হত্যার যে অভিযোগ উঠেছে, তা বিদেশমন্ত্রীদের বৈঠকে ভারতের সম্মতি ঘোষণার দুদিন আগের। সে ঘটনায় পাকিস্তানের যুক্ত থাকার অভিযোগ ওঠামাত্রই পাক রেঞ্জার্সের তরফে বিএসএফকে সরকারি চ্যানেল মারফত বলে দেওয়া হয়, এতে তাদের কোনও হাতই নেই।

সেরা শিরোনাম

US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Plane Accident News: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
Elon Musk: মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা
মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget