এক্সপ্লোর

ব্লাসফেমি আইনের সমর্থনে রাস্তায় নেমেছে জঙ্গিরা, পাকিস্তান পরিস্থিতি আরও ঘোরালো, গুলিতে মৃত ১০, আহত ২৫০-র বেশি

ইসলামাবাদ: ইলেকশনস অ্যাক্ট ২০১৭ থেকে একটি ধারা বাদ পড়েছে। শপথ নেওয়ার সময় জনপ্রতিনিধিদের এতদিন সকলের ওপর মহম্মদের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিতে হত। সেই ধারাটি বাদ পড়েছে নতুন পাশ হওয়া আইনে। এই ইস্যুতে আরও জটিল হয়ে উঠেছে পাকিস্তান পরিস্থিতি। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির ওপর ব্যস্ততম রাজপথ ৩ সপ্তাহ ধরে বন্ধ করে রেখেছে জঙ্গিরা। তাদের দাবি, আইনমন্ত্রী জাহিদ হামিদকে পদত্যাগ করতে হবে। নিরাপত্তা বাহিনীর গুলিতে ইতিমধ্যেই মারা গিয়েছে ১০ জন, আহত ২৫০-র বেশি। পুলিশ ও নিরাপত্তা বাহিনী গতকাল জলকামান, কাঁদানে গ্যাস দিয়ে ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের হঠানোর চেষ্টা করে। কিন্তু তাতে কাজ হয়নি বিশেষ। উল্টে ইসলামাবাদের বিস্তীর্ণ এলাকা চলে গিয়েছে আন্দোলনকারীদের দখলে, অসংখ্য তাঁবু জ্বালিয়ে কাঁদানে গ্যাসের তীব্রতা কমানোর চেষ্টা করছে তারা। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খানের বাড়ির মূল দরজায় বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে দিয়েছে। মধ্যস্থতা করতে এসে মার খেয়েছেন ক্ষমতাসীন পিএমএল-নওয়াজের এক জনপ্রতিনিধি। জ্বালানো হয়েছে বহুতল, সংবাদমাধ্যমের ওপরেও হামলা চলেছে। পাকিস্তান সরকার আবার সব কিছুর মত এতেও ভারত জুজু দেখছে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল দাবি করেছেন, কট্টরপন্থী গোষ্ঠীগুলির ভারতের সঙ্গে যোগাযোগ  রয়েছে, তাঁরা দেখছেন, কেন তারা এমনটা করল। পরিস্থিতির লাইভ দেখানো হলে আন্দোলন আরও তীব্র হতে পারে আশঙ্কায় পাক সরকার দেশের যাবতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে, ব্লক করা হয়েছে সোশ্যাল মিডিয়া সাইট। কিন্তু এরপরেও বিক্ষোভ ইসলামাবাদ থেকে ছড়িয়ে পড়েছে করাচি, হায়দরাবাদ, লাহোর, গুজরাট, গুর্জনওয়ালা, ফয়জলাবাদ ও পেশোয়ারে। গতকাল গভীর রাতে পাক সরকার কট্টরপন্থীদের ওপর বলপ্রয়োগ বন্ধ করে। তবে রাজধানী ইসলামাবাদের পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় আইনশৃঙ্খলা ফেরাতে সেনা নামানো হয়েছে। আন্দোলনের মূল হোতা ধর্মীয় গোষ্ঠী তেহরিক ই লাবাইক ইয়া রসুল আল্লা। অঅল্পদিন আগে এদের মূলস্রোতের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছে পাক নির্বাচন কমিশন। অন্যান্য মৌলবাদী গোষ্ঠী তেহরিক ই খতম ই নাবুয়াত ও সুন্নি তেহরিক পাকিস্তানও যোগ দিয়েছে বিক্ষোভে। জঙ্গিদের আশঙ্কা, ওই ধারা তুলে নিয়ে আন্তর্জাতিক মহলে বহু নিন্দিত পাকিস্তানি ব্লাসফেমি বা ধর্মবিরোধী আইন  লঘু করে দেওয়া হয়েছে। এতে সুবিধে হবে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের। যদিও পাক সরকার দাবি করে, নেহাত টাইপের ভুলে ওই ধারা বাদ পড়েছে, তা আবার ঢুকিয়েও দেওয়া হয়েছে। কিন্তু মৌলবীরা তুষ্ট নন, তাঁরা আইনমন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য কিছু মানবেন না বলে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget