এক্সপ্লোর

সরকার চালানোয় মাথা ঘামিয়ে লাভ নেই, ভারত কীভাবে সেনাকে রাজনীতি থেকে দূরে রাখতে সফল, অফিসারদের বই পড়তে বললেন পাক সেনাপ্রধান

ইসলামাবাদ: সেনাবাহিনীর সরকার পরিচালনায় মাথা ঘামিয়ে লাভ নেই। তারা সংবিধানে বেঁধে দেওয়া ভূমিকা পালনেই নিজেদের সীমাবদ্ধ রাখুক। নিজের অধীনস্থ শীর্ষ সেনাকর্তাদের তিনি এমনই পরামর্শ দিয়েছেন বলে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে উদ্ধৃত করে জানিয়েছে পাক সংবাদপত্র 'দি নেশন'। এমনকী পাক সেনা অফিসারদের তিনি প্রতিবেশী ভারত কীভাবে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সফল হয়েছে, সে ব্যাপারে একটি বই পড়ে দেখতেও বলেছেন। স্বাধীনতার পর থেকে অসামরিক সরকার, প্রশাসনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সম্পর্ক, ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়া কেন, কীভাবে সফল হয়েছে, তা নিয়ে আলোচনা রয়েছে বইটিতে। 'আর্মি অ্যান্ড নেশন' নামাঙ্কিত ৩০০ পৃষ্ঠার বইটির লেখক ইয়েল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রফেসর স্টিভ উইলকিনসন। উইলকিনসন দেখিয়েছেন, দেশবিভাজনের পরই সামরিক, অসামরিক পক্ষগুলির ক্ষমতার ভারসাম্যে ঘাটতি দূর করতে একগুচ্ছ পদক্ষেপ করে ভারত। গত ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর কার্যালয়ে শীর্ষ সামরিক অফিসারদের এক সভায় করা বাজওয়ার ওই মন্তব্যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের সঙ্গে পাক সেনার সম্পর্ক, সমীকরণে বদলের ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনা হল, বাজওয়া যে রাহিল শরিফের হাত থেকে সেনাপ্রধানের ব্যাটন তুলে নিয়েছেন, তাঁর সঙ্গে মসৃণ সম্পর্ক, বোঝাপড়া ছিল না পাক প্রধানমন্ত্রী শরিফের। পাক সংবাদপত্রটির রিপোর্টে প্রকাশ, বাজওয়া তাঁর অধীনস্থ অফিসারদের কোনও রাখঢাক না করে বলে দিয়েছেন, দেশের অসামরিক নেতৃত্বের সঙ্গে সেনার সংঘাত নয়, বরং সহযোগিতা, বোঝাপড়ার সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। বাজওয়া নাকি বুঝিয়েছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রশাসনের সঙ্গে সেনার বিরোধ, সংঘাত আছে, এমন ধারণা তৈরি হলে তা দেশের পক্ষে ক্ষতিকারক হবে। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই সামরিক বাহিনী, অসামরিক রাজনৈতিক কর্তৃপক্ষের মধ্যে সংঘাত রয়েছে। ১৯৪৭ থেকে এ পর্যন্ত পাকিস্তান তার ইতিহাসের অর্ধেক সময়কাল সামরিক একনায়কতন্ত্রের শাসনে কাটিয়েছে। ২০০৮-এর পর সামরিক শাসন না থাকলেও সেনার ক্ষমতা, প্রভাব এতটুকুও কমেনি। তারা একটা বড় শক্তি হয়েই থেকে গিয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget