এক্সপ্লোর

রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর প্রসঙ্গ তুলল পাকিস্তান, হস্তক্ষেপের আর্জি

নিউ ইয়র্ক: এখনই কাশ্মীরের জন্য বিশেষ দূত নিয়োগ করুন। কাশ্মীরীদের ওপর ভারত সরকারের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। এই ভাষাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসি রাষ্ট্রসঙ্ঘের কাছে কাশ্মীরে হস্তক্ষেপের দাবি করলেন। কাশ্মীরী জনতার সংগ্রামকে ভারত নির্মমভাবে দমন করছে বলে তাঁর দাবি। এই প্রথম রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দিলেন আব্বাসি। নিজের বক্তৃতায় ১৭বার তিনি তোলেন কাশ্মীর প্রসঙ্গ আর ১৪বার নেন ভারতের নাম। অভিযোগ করেন, পাকিস্তান জন্মের প্রথম দিন থেকেই ভারত তাঁদের সঙ্গে শত্রুতা করে চলেছে। পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তারা। হুমকিও দিলেন, যদি ভারত নিয়ন্ত্রণরেখা টপকায় বা তাঁদের বিরুদ্ধে স্বল্প সময়ের যুদ্ধ শুরু করে, তবে তাঁরাও মুখের মত জবাব দেবেন। তাঁর অভিযোগ, ভারতই পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করতে চাইছে না। তাই রাষ্ট্রসঙ্ঘকে এগিয়ে এসে জম্মু কাশ্মীরে গণভোট সংক্রান্ত পূর্ব নির্ধারিত প্রক্রিয়া শুরু করতে হবে। যদিও তাঁর এই বক্তৃতার সময় রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরের বাইরে বালুচ ও সিন্ধি স্বাধীনতা সংগ্রামীরা পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আব্বাসি আরও বলেছেন, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের উচিত, কাশ্মীরে এক বিশেষ দূত নিয়োগ করা। তিনি বুঝতে পারবেন কাশ্মীর পরিস্থিতি। এ বছর অসংখ্যবার ভারত-পাক সংঘর্ষের যাবতীয় দায় ভারতের ঘাড়ে চাপিয়ে তাঁর দাবি, এ বছর জানুয়ারি থেকে সীমান্তে ৬০০-র বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে কিন্তু পাকিস্তান চূড়ান্ত সংযম বজায় রেখেছে। তারপর ভারত বিরোধী সুর চড়িয়ে আব্বাসির প্রচ্ছন্ন হুমকি, ভারত যদি নিয়ন্ত্রণরেখায় এভাবেই হামলা চালিয়ে যায় বা স্বল্প সময়ের যুদ্ধ শুরু করে, তবে তাঁরাও মুখের মত জবাব দেবেন। দিল্লি শিগগিরই রাষ্ট্রসঙ্ঘে আব্বাসির বক্তব্যের জবাব দেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget