এক্সপ্লোর

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শিনকাসেন বুলেট ট্রেনে সফর মোদীর

টোকিও: জাপান সফরে গিয়ে সুপারফাস্ট বুলেট ট্রেন-শিনকানসেনে চড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সুপারফাস্ট ট্রেনে ওসাকা বে শহরের কোবে-তে গেলেন মোদী ও আবে। এই ট্রেনের গতি ঘন্টায় ২৪০ থেকে ৩২০ কিমি। এই ট্রেনের প্রযুক্তি মুম্বই-আমদাবাদ হাইস্পিড রেলওয়েতে ব্যবহার করা হবে। ২০১৮-তে এই হাইস্পিড ট্রেন করিডর তৈরির কাজ শুরু হবে। ট্রেন পরিষেবা ২০২৩ থেকে শুরু হবে। শিনকাসেনে যাত্রাপথে মোদী ট্যুইটও করেছেন। লিখেছেন, 'প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কোবে যাওয়ার পথে'। সঙ্গে ছবি। ছবিতে দেখা যাচ্ছে, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মগ্ন মোদী। টোকিও থেকে দুই পক্ষের প্রতিনিধি দলের সঙ্গে ট্রেনে চড়েন দুই প্রধানমন্ত্রী। কোবেতে পৌঁছনোর পর কাওয়াসাকির ভারী শিল্প কেন্দ্রে যাবেন তাঁরা। সেখানেই হাইস্পিড ট্রেনগুলি তৈরি হয়। আরও পড়ুন: অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করল ভারত, জাপান উল্লেখ্য, গতকাল মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেছিলেন আবে। সেখানে তিনি বলেছিলেন, ভারতে এই প্রকল্পের নকশার কাজ চলতি বছরের শেষের দিকে শুরু হবে।  এই প্রকল্পকে ভারত ও জাপানের বিশেষ সম্পর্কের প্রতীক হিসেবেও উল্লেখ করেন তিনি। এ ধরনের ট্রেনের নেটওয়ার্ক ভারতের আর্থিক বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সেরা শিরোনাম

Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget