এক্সপ্লোর

কোনও শর্ত না দিয়েই ডোকালাম থেকে সেনা সরাক ভারত, ডোভালকে বৈঠকে বলেছে চিন

বেজিং: অজিত ডোভালের সঙ্গে চিনা স্টেট কাউন্সিলর ইয়াং জেইচির গত ২৮ জুলাইয়ের বৈঠকের বিস্তারিত তথ্য এই প্রথম বুধবার প্রকাশ করল চিন। জানাল, দু দেশের মধ্যে চলতি বিরোধ, সংঘাত মেটাতে কোনও শর্ত দেওয়া চলবে না, চিনের এলাকাগত সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মৌলিক নিয়মগুলিকে সম্মান দেখিয়ে সিকিমের ডোকালাম থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার করে ভারতকে স্পষ্ট ব্যবস্থা নিতে হবে, এটাই চিনের দৃঢ় অবস্থান এবং ভারতকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। চিনা বিদেশমন্ত্রক জানিয়েছে, ডোভাল, জেইচি ব্রিকস সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রাসঙ্গিক বড় সমস্যাগুলি নিয়েও কথা বলেছেন। ডোকালাম ইস্যুতে অচলাবস্থার ব্যাপারে আলোচনা সম্পর্কে প্রশ্নের লিখিত উত্তরে চিনা বিদেশমন্ত্রক বলেছে, জেইচি ডোভালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন 'তাঁর অনুরোধে, প্রচলিত রীতি অনুসারে'। তবে তাঁদের আলোচনায় যে কোনও সূত্র বেরয়নি, সেই ইঙ্গিত দিয়ে বলেছে, ভারত-চিন সীমান্তের সিকিম শাখায় চিনা ভূখণ্ডে ভারতীয় বাহিনীর অনুপ্রবেশের ব্যাপারে চিনের কঠোর অবস্থান ও প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছেন জেইচি। এ ব্যাপারে ভারতের অবস্থান গত মাসেই স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের সওয়াল করে তিনি বলেছেন, কোনও আলোচনার আগে দুপক্ষকেই সেনা সরাতে হবে। প্রসঙ্গত, ডোকালামে চিনা সেনার রাস্তা তৈরির চেষ্টা থেকেই চলতি সংঘাতের শুরু। ভারত চিন সরকারকে এও জানিয়ে দিয়েছে যে, রাস্তা নির্মাণ স্থিতাবস্থায় বড় ধরনের বদল ঘটাবে, নিরাপত্তা ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়বে। ১৬ জুন থেকে শুরু হওয়া চলতি বিবাদের বিষয়ে মানচিত্র ও অন্যান্য বিস্তারিত তথ্য সমেত ১৫ পৃষ্ঠার একটি তথ্যপঞ্জিও ওয়েবসাইটে পোস্ট করেছে চিনা বিদেশমন্ত্রক। তাতে বলা হয়েছে, ১৮ জুন প্রায় ২৭০ জন ভারতীয় সেনা জওয়ান চিনা এলাকায় রাস্তা নির্মাণে বাধা দিতে চিনের ভূখণ্ডের ১০০ মিটার ভিতরে ঢুকে পড়ে। ফলে উত্তেজনা ছড়ায়। ৪০০-র বেশি লোক এক জায়গায় তিনটি তাঁবু ফেলে চিনা ভূখণ্ডের ১৮০ মিটারের বেশি ভিতরে এগিয়ে আসে। জুলাইয়ের শেষেও ৪০ জনের বেশি ভারতীয় জওয়ান, একটি বুলডোজার অন্যায় ভাবে চিনের ভূখণ্ডে রয়ে গিয়েছে। চিনা তথ্যপঞ্জির পাল্টা নয়াদিল্লিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত মনে করে, চিনের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মসৃণ অগ্রগতিতে গুরুত্বপূর্ণ প্রাক-শর্ত হল, ভারত-চিন সীমান্তে শান্তি, সুস্থিতি চাই। নয়াদিল্লি আগেই উদ্বেগ জানিয়ে বলেছে, রাস্তা নির্মাণ হলে উত্তরপূর্বের রাজ্যগুলির সঙ্গে ভারতের সংযোগ ছিন্ন করে দেওয়ার সুযোগ পেয়ে যাবে চিন।

সেরা শিরোনাম

Apple iPhone: চিপ থেকে ক্যামেরা বা শক্তিশালী ব্যাটারি, নতুন কী কী বদল আসতে চলেছে অ্যাপল আইফোন ১৮ প্রো-তে?
চিপ থেকে ক্যামেরা বা শক্তিশালী ব্যাটারি, নতুন কী কী বদল আসতে চলেছে অ্যাপল আইফোন ১৮ প্রো-তে?
Israel-Hamas War: হামাস হামলা করতে পারে জেনেও চেপে গিয়েছিলেন নেতানিয়াহু? রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, তোলপাড় ইজ়রায়েল
হামাস হামলা করতে পারে জেনেও চেপে গিয়েছিলেন নেতানিয়াহু? রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, তোলপাড় ইজ়রায়েল
Eiffel Tower Strike: বন্ধ রইল প্যারিসের আইফেল টাওয়ার, নারীবিদ্বেষের অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে, বনধ ডাকলেন কর্মীরা
বন্ধ রইল প্যারিসের আইফেল টাওয়ার, নারীবিদ্বেষের অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে, বনধ ডাকলেন কর্মীরা
India-Russia Relations :
"ভারতের যত তেল প্রয়োজন আমরা দিতে প্রস্তুত", আমেরিকার 'শুল্ক-চাপের' তোয়াক্কাই করল না এই 'বন্ধু রাষ্ট্র'

ভিডিও

BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির
Pareshram Das: ভবানীভবনে হাজিরা এড়ালেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। CID Investigation
West Bengal News: ঘুষ নিয়ে এবার হাতেনাতে গ্রন্থাগার দফতরের কর্মী গ্রেফতার
PM Narendra Modi News : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
Mriga Krishna Production:শ্রীকৃষ্ণের ভাবকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজনে মৃগতৃষ্ণা প্রোডাকশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget