এক্সপ্লোর

Russia Ukraine War: রাশিয়াকে অভিশাপ, পুতিনের মৃত্যুকামনায় ছাড়, বিধিনিষেধ শিথিল ফেসবুকের

Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুক্রবার ১৬তম দিনে পা রেখেছে। তা নিয়ে মস্কোর নিন্দায় সরব গোটা দুনিয়া। 

ওয়াশিংটন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করল ফেসবুক (Facebook)। রাশিয়ার বিরুদ্ধে হিংসাত্মক এবং উস্কানিমূলক বক্তৃতা বা ভাষণের উপর থেকে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা তুলে নিল তারা।  তাই ‘রাশিয়া নিপাত যাও’, বা ‘রুশ আক্রমণকারীদের মৃত্যু হোক’—এমন উক্তি করা যাবে নেটমাধ্যমে।  তবে রাশিয়ার সাধারণ নাগরিক নয়, যাঁদের হাত ধরে ইউক্রেনের বুকে যুদ্ধ নেমে এসেছে, সেই রুশ সেনা এবং নেতাদের উদ্দেশেই শুধু এই ধরনের মন্তব্য করা যাবে বলে জানিয়েছে ফেসবুক।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুক্রবার ১৬তম দিনে পা রেখেছে। তা নিয়ে মস্কোর নিন্দায় সরব গোটা দুনিয়া। নেটমাধ্যমেও লাগাতার ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। য়ুদ্ধবিরোধী সাধারণ মানুষের ভাবাবেগকে মাথায় রেখেই বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত মার্ক জুকারবার্গের সংস্থা মেটার।

সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘ইউক্রেনের উপর রুশ হামলার জেরে সাময়িক ভাবে মানুষের রাজনৈতিক অভিব্যক্তিতে কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যেমন ধরুন ‘রুশ আক্রমণকারীদের মৃত্যু হোক’। সাধারণত এই ধরনের মন্তব্য আমাদের নিয়ম-নীতির পরিপন্থী। তবে রাশিয়ার সাধারণ মানুষের বিরুদ্ধে হিংসার প্ররোচনা বরদাস্ত করব না আমরা।’

রাশিয়ার সহযোগী দেশ বেলারুশের উপরও এই নিয়ম প্রযোজ্য। আর্মেনিয়া, আজেরবাইজান, এস্টোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, ইউক্রেনের মতো দেশকে এই বিশেষ ছাড় দওয়া হয়েছে। সেখান থেকে রাশিয়ার উদ্দেশে যা লেখার,লেখা যাবে এবং যা বলার, বলা যাবে।

আরও পড়ুন: Russia-Ukraine Conflict Live Updates 11 March: রুশ পণ্যের উপর চড়া শুল্ক বসানোর পক্ষে আমেরিকা

ফেসবুকের এই পদক্ষেপ নজিরবিহীন হলেও, বিগত কয়েক দিনে রাশিয়ার বিরুদ্ধে কডা় পদক্ষেপ করেছে অন্য মার্কিন প্রযুক্তি সংস্থাও। রাশিয়ায় পরিষেবা বন্ধ করে দিয়েছে এনেকে। আবার মস্কোর তরফেও টুইটার-সহ একাধিক নেটমাধ্যম নিষিদ্ধ করা হয়েছে দেশে। এর আগে, ফেসবুকের তরফে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উপস্থিতি কাটছাঁট করা হয়।

এর আগে, অ্যাপল, মাইক্রোসফ্ট রাশিয়া ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যুদ্ধ না মেটা পর্যন্ত রাশিয়ায় পরিষ্কা দেওয়া থেকেও বিরত রয়েছ একাধিক সংস্থা।গত সপ্তাহে ইন্টারনেট পরিষেবা সংস্থা কগজেন্ট কমিউনিকেশ রুশ গ্রাহকদের সঙ্গে চুক্তি ভেঙে দেয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গেও তারা সম্পর্ক ছিন্ন করে বলে জানা যায়।

সেরা শিরোনাম

AI News : 'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget