এক্সপ্লোর

Taliban: ইসলাম ধর্ম মেনেই মহিলাদের অধিকার স্থির হবে, বার্তা তালিবানের

এনমুল্লাহ সামানগনির মন্তব্য, ইসলামির আমিরশাহি মহিলাদের নিগ্রহ চায় না। তবে ইসলাম ধর্ম মেনেই মহিলাদের অধিকার বিবেচনা করা হবে বলে জানান হয়।

কাবুল: তালিবান শাসনের নাগপাশ থেকে বাঁচতে কাবুল থেকে হাজার হাজার মানুষের পালিয়ে যাওয়ার চেষ্টায় বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার ছবি প্রকাশ্যে এসেছিল। সবচেয়ে উদ্বেগে রয়েছেন মহিলারা। যদিও তালিবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনমুল্লাহ সামানগনির মন্তব্য, ইসলামির আমিরশাহি মহিলাদের নিগ্রহ চায় না। তবে ইসলাম ধর্ম মেনেই মহিলাদের অধিকার বিবেচনা করা হবে বলে জানান হয়। 

ঠিক কী জানান হয়েছিল?
‘‘নয়া তালিবানি শাসনে মহিলাদের উপর অত্যাচার চলুক, আমরা চাই না। সব কিছু পরিচালিত হয় শরিয়তের আইন অনুসারে। তার মধ্যে থেকে যদি মহিলারা প্রশাসন ও সরকারে অংশ নিতে চান তাঁদের স্বাগত। আমরা সমস্ত বৃত্তের প্রতিনিধিকে প্রশাসনে চাইছি। এই দেশ চলবে পুরোপুরি শরিয়তের আইন মেনে। ’’

যদিও তালিবানি এই মন্তব্য ভালভাবে নেয়নি মহিলারা। দু'দশক আগের তালিবানি শাসনের স্মৃতি অনেকের পটে টাটকা। ১৯৯৬-২০০১ পর্যন্ত তালিবানি শাসনে চরম নিগ্রহের শিকার হয়েছিলেন মহিলারা। মেয়েদের স্কুলে বা বাড়ির বাইরে কাজ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। পাশাপাশি, তাদেরকে শরীরের সমস্ত  ঢাকা বোরখা পরতে হত। বাড়ির বাইরে কোনও পুরুষ আত্মীয়র সঙ্গ ছাড়া বেরোনো নিষিদ্ধ ছিল মহিলাদের।

আবদুল গফফর খানের দৌহিত্রী ও অল ইন্ডিয়া পাখতুন জিরগা ই হিন্দের প্রেসিডেন্ট ইয়াসমিন নিগর খান যেমন বলেছেন, "তালিবানদের বিশ্বাস করা যাবে না। ওরা এখন এক কথা বলবে। পরের দিন তার অন্যটা করবে। আমরা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাকি বিশ্বের কাছে আবেদন করতে পারি যে, যেভাবে তাঁরা সিরিয়া, প্যালেস্তাইন ও অন্য যুদ্ধ-বিধ্বস্ত দেশের যত্ন নিয়েছেন, সেভাবেই আফগানিস্তানেরও দেখভাল করা হোক।"

মঙ্গলবারই সমগ্র আফগানিস্তানে ‘সাধারণ ক্ষমা’র ঘোষণা করে মহিলাদের  তাদের সরকারে যোগ দিতে বলেছে তালিবান।  এদিকে, আফগানিস্তানে মহিলা ও মেয়েদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গ্যুটারেস।তিনি ট্যুইট করে বলেছেন, মহিলা ও মেয়েদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিবরণে আমি খুবই উদ্বিগ্ন।

পাশাপাশি, আফগানিস্তানের পরিস্থিতি, বিশেষ করে নারী ও ছোট মেয়েদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। আফগান তালিবান দখল করতেই যে পরিস্থিতির তৈরি হয়েছে সেখানে অবিলম্বে বিশ্বের নেতাদের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত এমন আর্জিই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget