এক্সপ্লোর

আমেরিকা চাইলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করতে পারে: ট্রাম্প

সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ: সর্বাধিনায়ক কিম জং-উনকে ‘রকেট ম্যান’ হিসেবে কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিলেন, আমেরিকা চাইলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করতে পারে।

সম্প্রতি, জাপানের ওপর দিয়ে মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তার কয়েকদিন আগে হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার এই আগ্রাসী মনোভাবকে তীব্র সমালোচনা করেছে বহু দেশ। এদিন ট্রাম্প হাবভাবে বুঝিয়ে দেন, সব বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য পেশ করতে গিয়ে কোরিয়া ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হন ট্রাম্প। উত্তর কোরিয়াকে আক্রমণ করে তিনি জানান, বিশ্বের কোনও দেশ অপরাধীদের এই গোষ্ঠীর হাতে পরমাণু অস্ত্র দেখতে চায় না।

ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক শক্তি ও সহ্যক্ষমতা রয়েছে। কিন্তু, যদি নিজেকে বা মিত্র-রাষ্ট্রকে বাঁচাতে হয়, তাহলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করা ছাড়া কোনও উপায় থাকবে না। নিজের ও দেশের জন্য আত্মঘাতী প্রমাণিত হচ্ছেন ‘রকেট ম্যান’।

তিনি যোগ করেন, (উত্তর কোরিয়াকে ধ্বংস করতে) আমেরিকা তৈরি, সক্ষম এবং ইচ্ছুক। কিন্তু, রাষ্ট্রপুঞ্জ রয়েছে। এখন দেখার তারা এই নিয়ে কী সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, সম্প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে দুটি নিষেধাজ্ঞার প্রস্তাব সর্বসম্মতভাবে (১৫-০ ব্যবধানে) পাশ করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।

এই প্রসঙ্গে ট্রাম্প পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য চিন ও রাশিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, উত্তর কোরিয়া যদি নিজেদর প্রতিকূল গতিবিধি না পাল্টায়, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

সেরা শিরোনাম

Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget