এক্সপ্লোর

করোনা লকডাউনের জের: কিয়েভের হোটেলে আটকে সারোগেসি পদ্ধতিতে জন্ম নেওয়া ৫১ শিশু

লকডাউনের জেরে কিয়েভের হোটেলে আটকে রয়েছে সারোগেসি পদ্ধতিতে জন্ম নেওয়া ৫১ শিশু

কিয়েভ: ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে একটু দূরের এক হোটেল। সারি দিয়ে শুয়ে রয়েছে ৫১টি সদ্যোজাত। কাঁদছে, খেলছে আপন খেয়ালে। যেরকম দৃশ্য সচরাচর দেখা যায় বিশ্বের যে কোনও হাসপাতালের প্রসূতি বিভাগে। তবে কিয়েভের হোটেলে থাকা সদ্যোজাতদের বিশেষত্ব হচ্ছে, তারা প্রত্যেকেই সারোগেট মায়ের সন্তান। অর্থাৎ, সন্তানধারণে অক্ষম মায়েরা অন্য মহিলার গর্ভ ভাড়া নিয়ে নিজেদের সন্তানের জন্ম দেন যে পদ্ধতিতে। কিয়েভের সদ্যোজাতদের কারও গন্তব্য আমেরিকা, কারও হয়তো ইউরোপের কোনও দেশ। তবে করোনা আবহে তাঁদের সামাজিক অভিভাবকের কোলে পৌঁছনো আটকে রয়েছে। লকডাউনে বিশ্বের বেশিরভাগ দেশেই এক শহর থেকে অন্যত্র যাওয়াই দুষ্কর। আর এ তো এক দেশ থেকে অন্য দেশে পাড়ি! ইউক্রেনে গত মার্চ মাস থেকে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। তাই বাবা-মায়েরা তাঁদের সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সন্তানদের গ্রহণ করতে পারেননি। শুধু ভিডিও কলে দেখতেই পেয়েছেন। রাফা আইরেসের অভিজ্ঞতা আবার অন্যরকম। স্পেনের এই ভদ্রলোক কিয়েভে পৌঁছে নিজের কন্যাসন্তান মার্তাকে নিয়েছেন। কিন্তু লকডাউনে সেখানেই আটকে পড়েছেন। ফিরতে পারেননি নিজের দেশে। তাঁর স্ত্রী মারিয়া ব্যক্তিগত কাজে আটকে পড়ে কিয়েভে যেতে পারেননি। কন্যাসন্তানকে কোলে নেওয়ার অপেক্ষা আরও বেড়ে গিয়েছে তাঁর। রাফা বলেছেন, ‘স্ত্রী যাতে মেয়েকে দেখতে পায়, তার জন্য এক-দেড় ঘণ্টা ধরে ভিডিও কল করি রোজ। তবে হোটেলকর্মীরা চমৎকার। ওঁদের জন্যই সবকিছু স্বাভাবিক থাকছে।’ কবে সমস্যার সমাধান হবে? কবে বাড়ি ফিরতে পারবে সদ্যোজাতরা? ইউক্রেন প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে অনুরোধ পেলে তবেই অনুমতি দেওয়া যেতে পারে। কিয়েভের যে হোটেলে রাখা হয়েছে সদ্যোজাতদের, সেটির নাম হোটেল ভেনিস। হোটেলটি বায়োটেক্সকম ক্লিনিকের। যে ক্লিনিক সারোগেসি মারফত সন্তানধারণের ব্যবস্থা দেয় বাবা-মায়েদের। তারা ৫১ শিশুর একটি ভিডিও পোস্ট করে ইউক্রেন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। যদিও তাতে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। ইউক্রেনের মানবাধিকার কমিশনের ওম্বাডসম্যান লুডমিলা ডেনিসোভা জানিয়েছেন, শিশুদের ভিডিও দিয়ে ঠিক করেনি ওই ক্লিনিক। তাঁর অভিযোগ, এটাকে বিজ্ঞাপন হিসাবে তুলে ধরছে ওই ক্লিনিক। তিনি দাবি তুলেছেন, শুধু ইউক্রেনের বাসিন্দাদেরই নিজেদের দেশের সারোগেসি পদ্ধতির সুবিধা পাওয়া উচিত। এই টানাপোড়েনে ঝুলে রয়েছে ৫১ শিশুর ভাগ্য। মা-বাবার কোলে যাওয়ার অপেক্ষায় সদ্যোজাতরা।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget