এক্সপ্লোর

আউটসোর্সিং ঠেকাতে বিল আমেরিকায়, মার খেতে পারে ভারতীয় তথ্যপ্রযুক্তি ক্ষেত্র

ওয়াশিংটন: ভিসা আইনকে কড়া করে আউটসোর্সিং রোখা। এই লক্ষ্যে আমেরিকায় হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এ পেশ হল বিল। যা আইনে পরিণত হলে ভারতীয় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে মত শিল্পমহলের একাংশের। দেশের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে আশঙ্কার মেঘ। যা ঘনিয়েছে আমেরিকায় পেশ হওয়া একটি বিলের সৌজন্যে। হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এ এই বিল পেশ করা হয়েছে ভিসা আইনকে কড়া করে মার্কিন মুলুকে আউট সোর্সিং রুখতে। নিউজার্সির ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য বিল পাসক্রেল এবং ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান কংগ্রেস সদস্য ডানা রোহরাবাচারের আনা ওই বিলে বলা হয়েছে, কোনও সংস্থা যদি ৫০ জনের বেশি কর্মী নিয়োগ করতে চায় এবং কোনও সংস্থার মোট কর্মীর ৫০ শতাংশের বেশির হাতে এইচ-ওয়ান বি এবং এল-ওয়ান ভিসা থাকলে, তারা আর নতুন করে এইচ-ওয়ান বি ভিসা থাকা কোনও কর্মীকে নিয়োগ করতে পারবে না। মার্কিন কংগ্রেস সদস্য বিল পাসক্রেলের দাবি, আমেরিকায় প্রচুর সংখ্যায় দক্ষ ও হাই-টেক পেশাদার তৈরি হচ্ছে। তাঁদের উচ্চ ডিগ্রি রয়েছে। কিন্তু, চাকরি নেই। বিদেশি কর্মীদের এ দেশে এনে এবং তাঁদের কাজ দিয়ে, কিছু সংস্থা ভিসার অপব্যবহার করছে। যার জেরে আমাদের দেশের মানুষ কাজ পাচ্ছে না। হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এ পেশ হওয়া বিল মার্কিন কংগ্রেসে পাস হয়ে গেলে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলেই মত বিশেষজ্ঞ মহলের। কারণ, বিভিন্ন ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা এইচ-ওয়ান বি এবং এল-ওয়ান ভিসা নিয়েই নির্দিষ্ট মেয়াদের জন্য আমেরিকায় কাজ করতে যান। মার্কিন কর্মী নিয়োগ না করে বেশ কিছু ভারতীয় সংস্থা কম খরচে তাদের দেশের কর্মীদের আমেরিকায় এনে কাজ করাচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ মার্কিন শিল্পমহলের। আউটসোর্সিং রুখতে আমেরিকার আইনসভার দুই সদস্য, পাসক্রেল এবং রোহরাবাচার, যাঁরা এবার বিল পেশ করেছেন, তাঁরাই ২০১০ সালেও একই ধরনের একটি বিল এনেছিলেন। কিন্তু, সেবার মার্কিন কংগ্রেসে তা পাস হয়নি। এবার সেনেটে বিলটি পাশ হয় কি না, সে দিকেই তাকিয়ে রয়েছে ভারত।

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget