এক্সপ্লোর

বিএনপি-র কার্যনির্বাহী চেয়ারম্যান নির্বাচিত একই মামলায় সাজাপ্রাপ্ত খালেদার বড় ছেলে

ঢাকা: দুর্নীতির দায়ে বাংলাদেশের বিরোধী দল বিএনপি-র নেত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর তাঁর বড় ছেলে তারিক রহমানকে দলের কার্যনির্বাহী চেয়ারম্যান নির্বাচিত করা হল। যদিও একই মামলায় ১০ বছরের কারাদণ্ড হয়েছে তারিকের। তবে তিনি দীর্ঘদিন ধরেই পলাতক। তাঁর অনুপস্থিতিতেই বিচারের পর রায় ঘোষণা করেছে আদালত। বিএনপি-র সাধারণ সম্পাদক রুহুল কবীর রিজভি দলের কার্যনির্বাহী প্রধান হিসেবে তারিকের নাম ঘোষণা করেছেন। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, ‘দলীয় সংবিধান মেনেই তারিককে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। তিনি এখন লন্ডনে আছেন। নির্বাসিত অবস্থায় থেকেই দলকে পরিচালনা করবেন তারিক। তাঁর দলীয় প্রধান হতে কোনও সমস্যা নেই।’ সামরিক সরকারের আমলে ১৮ মাস জেলবন্দি থাকার পর ২০০৮ সালে দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে যান তারিক। এরপর তিনি আর দেশে ফেরেননি। অর্থপাচারের মামলায় ২০১৬ সালে তাঁর সাত বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত। এবার জিয়া অরফ্যানেজ ট্রাস্টের জন্য অনুদান হিসেবে পাওয়া ২১ মিলিয়ন টাকা নয়ছয়ের মামলায় ১০ বছরের কারাদণ্ড হল। ২০০৪ সালের ২১ অগাস্ট বাংলাদেশের তৎকালীন বিরোধী দল আওয়ামি লিগের জনসভায় গ্রেনেড হামলার মামলাতেও তারিকের বিচার চলছে। ওই হামলায় ২৩ জনের মৃত্যু হয়। বাংলাদেশের তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে যান। দুর্নীতির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত তারিকের বিএনপি প্রধান নির্বাচিত হওয়ার সমালোচনা করে বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহণ মন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন, ‘বিএনপি কেন তাদের দলীয় সংবিধান থেকে সাত নম্বর ধারা তুলে দিয়েছে, সেটা এখন পরিষ্কার। এখন আর দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্তদের বিএনপি প্রধান হতে বাধা নেই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget