এক্সপ্লোর

Wrestlers Protest : 'সমস্যার সমাধান হলে তবেই এশিয়ান গেমসে যোগ দেব', হুঁশিয়ারি আন্দোলনকারী কুস্তিগিরদের

Mahapanchayat : আজ হরিয়ানার সোনিপতে মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়। সেখানে সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা যোগ দেন।

নয়া দিল্লি : দাবি পূরণ না হলে এশিয়ান গেমস (Asian Games) বয়কট করা হবে। এবার এমনই হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী কুস্তিগিররা। ২০১৬-র অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক (Wrestler Sakshee Malikkh) স্পষ্ট ভাষায় আজ বলেন, "যখন সমস্ত সমস্যার সমাধান হবে তখনই আমরা এশিয়ান গেমসে যোগ দেব। প্রত্যেক দিন আমরা কী মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তা আপনারা বুঝতে পারবেন না।"

 

আজ হরিয়ানার সোনিপতে মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়। সেখানে সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা যোগ দেন। খাপ নেতাদের সঙ্গে মহাপঞ্চায়েতে আলোচনা হয়। পুনিয়া বলেন, "আজ মহাপঞ্চায়েতে খাপ নেতাদের কাছে সরকারের সঙ্গে কুস্তিগিরদের কী আলোচনা হয়েছে তা জানাবেন।"

এদিকে কুস্তিগিরদের মধ্যে আন্দোলন নিয়ে অনৈক্য দেখা দিয়েছে বলে একাংশের তরফে রটনা শুরু হয়েছে। এপ্রসঙ্গে আজ সাক্ষী পরিষ্কার জানিয়ে দেন, "আমি একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমি, বজরং ও ভিনেশ(ফোগত) একসঙ্গে আছি এবং একসঙ্গেই থাকব।"

বুধবার প্রায় পাঁচ ঘণ্টার বৈঠক শেষে কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর আন্দোলনকারী কুস্তিগিরদের কাছে একটি লিখিত প্রস্তাব দেন। তাতে নিশ্চিত করা হয়, কুস্তি ফেডারেশনের প্রধানের বিষয়ে তদন্ত হবে জুনের ১৫ তারিখের মধ্যে। তবে, তাঁর গ্রেফতারি নিয়ে কোনও আশ্বাস দেওয়া হয়নি। এ প্রসঙ্গে সাক্ষী বলেন, "১৫ জুনের পর আমরা স্থির করব, কোথা থেকে আবার প্রতিবাদ শুরু করা যায়।"

দুই মাসের বেশি সময় ধরে দিল্লিতে প্রতিবাদ করছেন কুস্তিগিররা। তাঁরা কুস্তি ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের অপসারণ এবং গ্রেফতারির দাবি জানিয়েছেন। ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন কুস্তিগিররা। এই পরিস্থিতিতে তদন্তের অঙ্গ হিসাবে দিল্লি পুলিশ গত শুক্রবার এক মহিলা কুস্তিগিরকে ব্রিজ ভূষণের অফিসে নিয়ে যায়। ওই কুস্তিগিরকে সঙ্গ দেন মহিলা পুলিশ অফিসারদের একটি দল। তাঁরা দুপুর দেড়টা নাগাদ ফেডারেশনের অফিসে পৌঁছন এবং সেখানে প্রায় আধ ঘণ্টা কাটান।  এই সময়ের মধ্যে ওই কুস্তিগিরকে বলা হয়, হেনস্থার যে অভিযোগ তোলা হয়েছে, সেই ঘটনার পুনর্গঠন করতে। 

এই ঘটনার কিছুক্ষণ পর একটি ট্যুইট করেন আন্দোলনকারী কুস্তিগিরদের অন্যতম ভিনেশ ফোগত। তিনি একটি মিডিয়া রিপোর্ট নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন। যেখানে দাবি করা হয়, আপোশ করার জন্য কুস্তিগিররা ফেডারেশনের অফিসে পৌঁছেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget