এক্সপ্লোর

বক্তৃতার মাঝে জিনপিং এত কাশছেন কেন? উঠছে প্রশ্ন, চাপা দেওয়ার চেষ্টা চিনা সংবাদমাধ্যমের

বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে হংকংয়ের একটি সংবাদমাধ্যম। তারা খবর করে, জিনপিং শেনঝেনের বৈঠকে বিশ্রীভাবে কাশছিলেন আর জল খাচ্ছিলেন।

বেজিং: চিনের শেনঝেনে কমিউনিস্ট পার্টির একটি বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বারবার কাশতে থাকা সবার নজর কেড়েছে। প্রশ্ন উঠেছে, এই করোনা আবহে তিনি সুস্থ আছেন কিনা। বিশেষ করে চিনা সংবাদমাধ্যম বারবার যেভাবে জিনপিংয়ের কাশির ভিডিও কেটে দিয়েছে, তাতে অনেকের মনেই দানা বেঁধেছে কুটিল সন্দেহ। বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে হংকংয়ের একটি সংবাদমাধ্যম। তারা খবর করে, জিনপিং শেনঝেনের বৈঠকে বিশ্রীভাবে কাশছিলেন আর জল খাচ্ছিলেন। ভিডিওতেও দেখা যাচ্ছে, জিনপিং যতবার কাশছেন ততবারই ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছে চিনা সংবাদমাধ্যম। কিন্তু তা সত্ত্বেও প্রেসিডেন্টের কাশির শব্দ ধামাচাপা দিতে পারেনি তারা। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, চিন থেকে যে ভাইরাসের সূত্রপাত, সেই করোনায় জিনপিং নিজেও কি আক্রান্ত হলেন? অনেকে আবার বলছেন, বেজিংয়ের উচিত, তাদের প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্যে সব কিছু জানানো। এতে তাদের ভাবমূর্তির হয়তো কিছুটা উন্নতি হবে। আর তা ছাড়া জিনপিংয়ের যদি করোনা হয়ও, তিনি তো প্রথম নন, যিনি এই রোগে আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা হয়েছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন, ব্রাজিলের জেয়ার বোলসোনারোও বাদ যাননি। বলিভিয়া, গুয়াতেমালা, হন্ডুরাসের প্রেসিডেন্টের করোনা হয়েছে, আক্রান্ত হয়েছেন আর্মেনিয়া ও রাশিয়ার প্রধানমন্ত্রী। তাঁরা কেউ রোগ গোপন করেননি। তাহলে জিনপিংয়ের ক্ষেত্রে এত লুকোচুরি কীসের। কিন্তু স্বচ্ছভাবে সব খবর প্রকাশ্যে আনার ব্যাপারে চিনের খুব একটা সুনাম নেই। চিনের ইউহানে যখন প্রথম করোনা শুরু হয়, তখন রহস্যময়ভাবে উধাও হয়ে গিয়েছিলেন জিনপিং। একবার নয়, দুবার মানুষের চোখের আড়ালে চলে যান তিনি। তারপর তাঁকে দেখা গেল মাস্ক ছাড়া। চিন থেকে করোনা উধাও হয়েছে প্রমাণ করতে লকডাউন তুলে দিলেন তিনি, পুল পার্টিও করতে দিলেন। সম্ভবত এ সবেরই ফলশ্রুতি তাঁর নিজেরই ওই কাশি। শেনঝেনের বৈঠকে তাঁর পাশাপাশি আবার বসে ছিল চিনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউস ফিরে গিয়েই মাস্ক খুলে ফেলায় তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু চিনে কারও প্রেসিডেন্টকে প্রশ্ন করার ক্ষমতা নেই। বরং সকলের দাবি, চিন করোনাকে হারিয়ে দিয়েছে। যদিও খোদ প্রেসিডেন্টের এই অস্বাভাবিক কাশি সব চেষ্টায় জল ঢেলে দিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Taj Mahal Death : তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget