এক্সপ্লোর

Yogi Adityanath: 'বাবা সিদ্দিকি করে দেব', যোগীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার মানসিকভাবে অসুস্থ তরুণী

Yogi Adityanath Death Threat: তদন্তে নেমে ওই তরুণীকে গ্রেফতার করল পুলিশ। 

মুম্বই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিযোগ, বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে বলে যোগীর উদ্দেশে হুমকি বার্তা পাঠিয়েছিলেন ওই তরুণী। আগামী ১০ দিনের মধ্যে যোগীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে বলে বেঁধে দিয়েছিলেন সময়সীমাও। তদন্তে নেমে ওই তরুণীকে গ্রেফতার করল পুলিশ। (Yogi Adityanath)

জানা গিয়েছে, ওই তরুণীর ফোন নম্বর থেকেই হুমকি বার্তা এসেছিল। পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণীর নাম ফতিমা খান। বয়স ২৪ বছর। তিনি উচ্চশিক্ষিত। কিন্তু মানসিক ভাবে অসুস্থ। মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের কাছে তাঁর ফোন নম্বর থেকে ওই হুমকি বার্তা আসে। ওই বার্তা আসার পর শোরগোল পড়ে যায়। যোগীর নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, শুরু হয় তদন্ত। (Yogi Adityanath Death Threat)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের ঠাণের উল্লাসনগরের বাসিন্দা ফতিনা। তথ্য়প্রযুক্তি নিয়ে পড়াশানা করেছেন তিনি। কিন্তু মানসিক ভাবে অসুস্থ ফতিমা। 

গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার হুমকি পেয়ে চলেছেন বলিউড অভিনেতা সলমন খান। বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় দায়স্বীকার করেছে যে বিশ্নোই গ্যাং, সলমনকে খুনের পরিকল্পনাও তাদেরই রচনা করা বলে দাবি পুলিশের। সেই আবহেই এবার যোগীর উদ্দেশে হুমকিবার্তা আসে। শনিবার সন্ধেয় মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে যোগীর উদ্দেশে হুমকিবার্তা ঢোকে।

গত কয়েক দিন ধরেই মুম্বই পুলিশের ট্রাফিক বিভাগের কাছে লাগাতার হুমকিবার্তা আসছে, যার অধিকাংশই সলমনের উদ্দেশে পাঠানো। মোটা টাকা মুক্তিপণ না দিলে সলমনকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে লাগাতার। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির ছেলে, মহারাষ্ট্রের বিধায়ক জিশান সিদ্দিকিকেও খুনের হুমকি দেওয়া হয়। তাই যোগীর উদ্দেশে হুমকিবার্তা আসার পর শোরগোল পড়ে যায়।

এর আগে, গত ১২ অক্টোবর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁর বাবা সিদ্দিকিকে, তাও আবার ছেলে জিশানের দফতরের সামনেই। গুজরাতের সবরমতী জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাং সেই খুনের দায় স্বীকার করে। বাবা সিদ্দিকি সলমন খানের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। কৃষ্ণসার হরিণ মামলার দরুণ সলমন তাদের নিশানায় রয়েছেন। 

যদিও জেলে বসে কী করে বিশ্নোই গ্যাংকে পরিচালনা করছে লরেন্স, জেল থেকে কী করে ভিডিও বার্তা প্রকাশ করছে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়ছে সরকার। সেই আবহে বিতর্ক তৈরি হয়েছে কানাডা সরকারের দাবি নিয়েও। ভারত সরকারের এজেন্টরা বিশ্নোই গ্যাংকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বলে অভিযোগ তুলেছে কানাডা। তাই যোগীর উদ্দেশে হুমকি বার্তা আসার পর, বিশ্নোই গ্যাংয়ের সংযোগ রয়েছে কি না, সেই নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত ফতিমার নম্বর থেকে হুমকি আসে বলে জানা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget