এক্সপ্লোর

Viral Video: বিরিয়ানিতে স্ট্রবেরি আইসক্রিম ! ভাইরাল ভিডিও দেখে চটে লাল নেটপাড়া

Ice Cream Biryani: ভোজনরসিকদের কাছে বিরিয়ানি মানে আবেগ। ভারতে বিরিয়ানি খেতে ভালবাসেন না এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। সেই বিরিয়ানি নিয়ে এমন মশকরা মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ভাইরাল হয় অদ্ভুত সব খাবারের ভিডিও। সেইসব রেসিপি দেখে রেগে আগুন হয়ে যান নেটিজেনরা। তেমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। আর তা দেখে সাংঘাতিক ক্ষুব্ধ নেটপাড়া। অবশ্য হওয়ারই কথা। কারণ এবারের ভাইরাল ভিডিওতে রয়েছে 'আইসক্রিম বিরিয়ানি'- র হদিশ। ভোজনরসিকদের কাছে বিরিয়ানি মানে আবেগ। ভারতে বিরিয়ানি খেতে ভালবাসেন না এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। সেই বিরিয়ানি নিয়ে এমন মশকরা মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের। ঐতিহ্যবাহী খাবার নিয়ে এমন ছেলেখেলা কেউ কীভাবে করতে পারে তাই নিয়েও উঠছে প্রশ্ন। 

View this post on Instagram
 
A post shared by Heena kausar raad (@creamycreationsbyhkr11)

এই অদ্ভুত 'আইসক্রিম বিরিয়ানি' তৈরি করেছেন মুম্বইয়ের এক কনটেন্ট ক্রিয়েটর হিনা কউসর রাদ। একটি বেকিং অ্যাকাডেমি রয়েছে তাঁর। নিজের অ্যাকাডেমিতে সাতদিনের একটি বেকিং কোর্স করিয়েছিলেন হিনা। তার সাফল্য উদযাপনের জন্যই নাকি এই 'আইসক্রিম বিরিয়ানি' তৈরি করেছেন তিনি। আনন্দ উপভোগ করতে গিয়ে যে কেউ এমন আজব খাবার তৈরি করতে পারেন, বিশেষ করে বিরিয়ানি নিয়ে এমন অদ্ভুত খাবার তৈরি করতে পারেন, সেটা বোধহয় দুঃস্বপ্নেও কেউ কল্পনা করেননি। তবে বাস্তবে এমনই হয়েছে। ইনস্টাগ্রামের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল ডেচকিতে রাখা হয়েছে বিরিয়ানি। তার মাঝে গর্ত করে রাখা হয়েছে গোলাপি রঙের আইসক্রিম। দুটো ডেচকির বিরিয়ানির মধ্যে স্ট্রবেরি আইসক্রিম মিশিয়ে রেখেছেন হিনা। 

এই ভাইরাল ভিডিও দেখার পর নেটিজেনদের অনেকেই বলেছেন, ইনস্টাগ্রামে একটি ডিসলাইক অপশন অবশ্যই রাখা উচিত ছিল। বেশিরভাগ নেটিজেনই ক্ষুব্ধ হিনার কাণ্ডকারখানা দেখে। অনেকেই বলেছেন সহজে ভাইরাল হওয়ার জন্য এমন আজব উপায় না নিলেই পারতেন হিনা। অনেকে আবার বলছেন যে এই ভিডিও একবার দেখলেই লোকের বিরিয়ানি খাওয়ার শখ মিটে যাবে। এমন ভিডিও দেখাই উচিত নয়। বেজায় চটেছেন খাদ্যরসিকরা। তাঁদের অনেকেই বলেছেন, কোনও খাবার নিয়েই এ হেন পরীক্ষা নিরীক্ষা কখনই করা উচিত নয়। 

আরও পড়ুন- হেলমেটের ভিতর বিষধর কেউটের বাচ্চা, পরার সময়ই সটান যুবকের মাথায় ছোবল ! তারপর ... 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget