এক্সপ্লোর

First Exoplanet: গড়ন পৃথিবীর মতোই, মাত্র দু’দিনে নক্ষত্র পরিক্রমা, সৌরমণ্ডলের বাইরে নয়া গ্রহের সন্ধান মিলল

NASA Discovery: নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নজরদারিতে ধরা পড়ল নয়া গ্রহের অস্তিত্ব।

ছবি: নাসা।

1/10
সৌরজগতে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব রয়েছে, নাকি মহাশূন্যের অতলে এমন দুনিয়া রয়েছে আরও একটি, এই প্রশ্ন নতুন নয়। যুগ যুগ ধরে তা নিয়ে চলছে অনুসন্ধান।

2/10
আবার পৃথিবীর বাইরে কোথাও প্রাণধারণের উপযোগী পরিবেশ গড়ে তোলার সম্ভব কিনা, তা নিয়েও চলছে পরীক্ষা-নিরীক্ষা। বিশ্বের তাবড় ধনকুবের সেই অসাধ্য সাধনে যাবতীয় ধন-সম্পত্তি পর্যন্ত লুটিয়ে দিতে প্রস্তুত।

3/10
এ সবের মধ্যেই ফের চমকপ্রদ অবিষ্কার সামনে আনল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। আমাদের সৌরজগতের বাইরে, চন্দ্র-সূর্য-পৃথিবীর থেকে দূরে একটি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেল তারা, অর্থা আমাদের সৌরজগতের বাইরে অন্য একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলা গ্রহের সন্ধান মিলল।

4/10
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ওই গ্রহটির দর্শন মিলেছে বলে জানা গিয়েছে। আপাতত সেটিকে LHS 475 b নামে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।

5/10
আমাদের সৌরজগতের বাইরে ওই  LHS 475 b গ্রহটিও একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে বলে জানা গিয়েছে। সেটির আয়তনও প্রায় পৃথিবীরই সমান বলে জানা গিয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরির কেভিন স্টিভেনসন এবং জেকব লাস্টিগ-ইয়েগের এই অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছেন।

6/10
নাসা জানিয়েছে। প্রথমে ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ চলছিল। তাতেই আমাদের সৌরজগতের বাইরের ওই গ্রহের ব্যাপারে ইঙ্গিত মেলে। তার পরই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে নজরদারি শুরু হয়।

7/10
তবে আপাতত যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী গ্রহটির ভূমি মূলত পাথুরে।  তবে এই আবিষ্কারের ফলে গবেষণার কাজে আরও সুবিধা হবে বলে জানিয়েছে নাসা। এর ফলে মহাশূন্যে থাকা অন্য পাথুরে গ্রহগুলি সম্পর্কেও প্রাথমিক ধারণা মিলতে পারে বলে আশাবাদী তারা।

8/10
ওয়াশিংটনে নাসার সদর দফতরের জ্যোতির্পদার্থবিদ্যা বিভাগের ডিরেক্টর মার্ক ক্ল্যাম্পিন বলেন, ‘‘আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর মতোই অন্য জগৎ রয়েছে কিনা, সেই সম্পর্কে নয়া ভাবনার উন্মেষ ঘটাচ্ছে ওয়েব টেলিস্কোপ। সবে অভিযান শুরু হল।’’

9/10
তবে ওই গ্রহের বায়ুমণ্ডল কেমন, তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে বিজ্ঞানীদের অনুমান, ওই গ্রহের পরিবেশে মিথেনের আধিক্য অত্যন্ত বেশি, ঠিক যেমন শনির উপগ্রহ টাইটানের। আবার কারও কারও মতে, ওই গ্রহে কোনও বায়ুমণ্ডলই না থাকতে পারে। হতে পারে শুধু কার্বন ডাই অক্সাইড রয়েছে। কারণ বায়ুমণ্ডলের ১০০ শতাংশ জুড়ে কার্বন ডাই অক্সাইড থাকলে, দূর থেকে তার সন্ধান পাওয়া দুষ্কর বলে মত বিজ্ঞানীদের।

10/10
তবে এখনও পর্যন্ত যে বিষয়টি আশা জোগাচ্ছে বিজ্ঞানীদের, তা হল, ওই গ্রহের তাপমাত্রা পৃথিবীর চেয়ে সামান্য বেশি। মেঘের দেখা মিললে। সেটির তুলনা টানা হতে পারে বৃহস্পতির সঙ্গে। কারণ বৃহস্পতিও কার্বন ডাই অক্সাইডে ঢাকা। তবে পৃথিবীর মতো এক বছরে নয়, মাত্র দু’দিনে ওই গ্রহটি লাল রংয়ের একটি বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে বলে জানিয়েছেন গবেষকরা। সৌরজগতের অন্য গ্রহের তুলনায় ওই গ্রহ নক্ষত্রের একেবারে কাছাকাছি বলে মনে করা হচ্ছে।

আরও জানুন প্রযুক্তি

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget