এক্সপ্লোর

Science News: চাঁদের বুকে আছড়ে পড়তে পারে ১৫ তলা বাড়ির সমান গ্রহাণু, মুহুর্মুহু উল্কাবৃষ্টিতে চোখ ধাঁধিয়ে যাবে পৃথিবীবাসীর

Asteroid 2024 YR4: ক্ষীণ হলেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: দেখা মিলেছিল গতবছরের শেষ দিকে। পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কাও ছিল। কিন্তু পৃথিবীর সামনে আর সেই ফাঁড়া নেই বলে জানালেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, 2024YR4 গ্রহাণুটি চাঁদের বুকে আছড়ে পড়তে পারে। আর তেমন ঘটলে, পৃথিবীও বিপদে পড়বে বলে মত তাঁদের। (Science News)

গতবছরের শেষ দিকে 2024YR4 গ্রহাণুটির দেখা পান বিজ্ঞানীরা। সেই অনুযায়ী নামকরণও হয়। গোড়ায় সেটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলেই ধারণা জন্মায়। পরে দেখা যায়, আসলে চাঁদের অভিমুখে এগিয়ে যাচ্ছে গ্রহাণুটি। তবে চাঁদের বুকে সেটির আছড়ে পড়ার সম্ভাবনাও ক্ষীণ, মাত্র ৪ শতাংশ। (Asteroid 2024 YR4)

তবে ক্ষীণ হলেও, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, ২০৩২ সালের ডিসেম্বর মাস নাগাদ চাঁদের বুকে আছড়ে পড়তে পারে 2024YR4 গ্রহাণুটি। চাঁদের মাটিতে সেটি আছড়ে পড়লে আধ মাইল চওড়া গহ্বরের সৃষ্টি হতে পারে। আবার সেখান থেকেও ধ্বংসাবশেষ ছিটকে আসতে পারে মহাকাশে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটি চাঁদের মাটিতে আছড়ে পড়লে, সেখান থেকে মহাকাশে ছিটকে আসবে ধ্বংসাবশেষ। এর ফলে পৃথিবী থেকে বসে মুহুর্মুহু উল্কাবৃষ্টি দেখা যাবে আকাশে, যা বেশ কয়েকদিন ধরে চলবে। কিন্তু ওই ধ্বংসাবশেষের ধাক্কায় মহাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। 

মহাজগতের অন্য গ্রহাণুর সঙ্গে তুলনা করলে, আকারে তেমন কিছু আহামরি নয় গ্রহাণুটি। ১৭৫ থেকে ২২০ ফুট চওড়া। উচ্চতা ১৫ তলা বিল্ডিংয়ের সমান। কিন্তু গতি অত্যন্ত বেশি। ফলে সজোরে আছড়ে পড়লে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র জেমস ওয়েব টেলিস্কোপ জানিয়েছে, গ্রহাণুটি পাথুরে। গা একেবারে তীক্ষ্ণ। 

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget