এক্সপ্লোর

Blue Ghost To Touch Moon: চাঁদের মাটিতে অবতরণ, ইতিহাসের দোরগোড়ায় Blue Ghost, আর কয়েক ঘণ্টার অপেক্ষা

Blue Ghost Lunar Mission 1: আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Firefly Aerospace-এর Blue Ghost Mission 1 অভিযানের দিকেই এই মুহূর্তে নজর গোটা পৃথিবীর।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটি ছুঁতে চলেছে বেসরকারি সংস্থার মহাকাশযান।  অভিযান সফল হলে এই নিয়ে দ্বিতীয় কোনও বেসরকারি সংস্থার যান চাঁদের মাটি ছোঁবে। এই মুহূর্তে সেদিকেই তাকিয়ে বিজ্ঞানীরা। প্রহর গোনা চলছে। চাঁদের মাটি থেকে দূরত্ব কত, এখন কী অবস্থায় রয়েছে যানটি, প্রতি মুহূর্তের খবর জানাচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-ও। (Blue Ghost To Touch Moon)

আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Firefly Aerospace-এর Blue Ghost Mission 1 অভিযানের দিকেই এই মুহূর্তে নজর গোটা পৃথিবীর। স্থানীয় সময় অনুযায়ী, রবি-সোমের ভোররাত ৩টে বেজে ৩৪ মিনিটে Blue Ghost চাঁদের মাটিতে নামবে। পৃথিবীর উপগ্রহের উত্তর-পূর্বে অবস্থিত চন্দ্রপর্বত Mons Latreille সংলগ্ন, ব্যাসল্ট শিলায় ঢাকা, গাঢ় বর্ণের Mare Crisium সমতলে অবতরণ করবে Blue Ghost. (Blue Ghost Lunar Mission 1)

Firefly Aerospace জানিয়েছে, চাঁদের মাটিতে Blue Ghost-এর চাকা গড়ানোর অপেক্ষা। আস্তে আস্তে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে মহাকাশযানটির দূরত্ব কমিয়ে আনছেন বিজ্ঞানীরা। এই অভিযানকে ‘Ghost Riders in The Sky’ বলেও উল্লেখ করছেন কেউ কেউ। এর আগে, গত বছর ২২ ফেব্রুয়ারি Intuitive Machines-এর Odysseus প্রথম বাণিজ্যিক মহাকাশযান হিসেবে চাঁদের মাটি ছোঁয়। সেই অভিযানেও সহযোগীর ভূমিকায় ছিল NASA. Artemis অভিযানের আওতায় ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। একের পর এক বাণিজ্যিক অভিযান সেই অভিযানের পথ প্রশস্ত করছে।

চাঁদের মাটির কাছাকাছি অবস্থান থেকে ছবি তুলে ইতিমধ্যেই পৃথিবীতে পাঠিয়েছে Blue Ghost. বেসরকারি চন্দ্রযানটিতে যে সোনালি ল্যান্ডারটি রয়েছে, তা আকারে জলহস্তির সমান। গত ১৫ জানুয়ারি, ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Falcon 9 রকেটে চাপিয়ে উৎক্ষেপণ হয় Blue Ghost চন্দ্রযানের। মহাকাশ থেকে পৃথিবীর একটি অভূতপূর্ব ছবিও তুলে পাঠিয়েছে সেটি।

Blue Ghost চন্দ্রযানে ১০টি যন্ত্র রয়েছে- চাঁদের মাটি পরীক্ষা করে দেখার অ্যানালাইজার, বিকিরণ সহিষ্ণু কম্পিউটার, চাঁদের মাটিতে দিক নির্দেশের একটি বিশেষ যন্ত্রও। আগামী এক চন্দ্রদিবস (পৃথিবীর হিসেবে ১৪ দিন) চাঁদের মাটিতে গবেষণা চালাবে সেটি। উচ্চমানের ছবি তোলার পাশাপাশি, ১৪ মার্চ পৃথিবী যখন সূর্যকে ঢেকে দেবে, চাঁদের মাটি থেকে সেই দৃশ্যও ক্যামেরাবন্দি করার কথা। ১৬ মার্চ চাঁদের বুকে সূর্যাস্তের ছবি তুলবে Blue Ghost.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget