এক্সপ্লোর

Science News: আক্রমণ করতে নয়, সাহায্য় চাইতে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারে এলিয়েন সভ্যতা?

Alien Encounter: কল্পবিজ্ঞানের চেয়ে বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হতে পারে বলে মত ব্রিটেনের জ্যোতির্বিজ্ঞানী ডেভিড কিপিংয়ের।

নয়াদিল্লি: পৃথিবীবাসীর চেয়ে অনেক বেশি উন্নত। শক্তি, প্রযুক্তি সবদিক থেকেই এগিয়ে। তাদের সঙ্গে সাক্ষাতের অর্থ হয় ভয়ঙ্কর যুদ্ধ, নয়ত বা নতুন করে বেঁচে ওঠা। ভিন্গ্রহী বা এলিয়েনদের কথা উঠলে চোখের সামনে এমনই দৃশ্য ভেসে ওঠে আমাদের। কল্পবিজ্ঞানে বই হোক বা হলিউডের সিনেমা, সবেতেই পৃথিবীবাসীর থেকে এগিয়ে রাখা হয়েছে এলিয়েনদের। (Alien Encounter)

কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হতে পারে বলে মত ব্রিটেনের জ্যোতির্বিজ্ঞানী ডেভিড কিপিংয়ের।পৃথিবীবাসীর চেয়ে এলিয়েনদের শক্তিশালী বলে মানতে কোনও আপত্তি নেই ডেভিডের। কিন্তু বহির্বিশ্বের প্রাণীদের সঙ্গে যদি সাক্ষাৎ হয় পৃথিবীবাসীর, তাদের সঙ্গে যদি সংঘর্ষও বাঁধে, সেক্ষেত্রে কী পৃথিবীবাসীর পরাজয় দেখছেন না তিনি। (Science News)

এ প্রসঙ্গে নিজের মতামতও তুলে ধরেছেন ডেভিড। প্রথমেই একটি প্রশ্ন উস্কে দেন তিনি, যা হল, পৃথিবীবাসীর সঙ্গে যোগাযোগের গরজ কেন দেখাবে এলিয়েনরা? এর উত্তরও দিয়েছেন ডেভিড। তাঁর সাফ জবাব, বিপদে না পড়লে অন্য উপায় খুঁজতে বেরোয় না কেউ। ডেভিডের যুক্তি, রাতের আকাশে যদি ২৫০০ নক্ষত্র দেখতে পাই আমরা, তার এক তৃতীয়াংশও দানবাকৃতির নয়। কিন্তু সেগুলির একটিও নিজে দানবাকৃতির নক্ষত্র নয়। রাতের আকাশে খালিচোখে যে নক্ষত্রগুলিকে যেগুলিকে দেখতে পাই আমরা, তাদের অবজার্ভেশন সিগনাল বেশ শক্তিশালী।

কিপলিং মহাজাগতিক বিস্ফোরণের কথাও উল্লেখ করেছেন। তাঁর মতে, আকাশগঙ্গা ছায়াপথে সমান অন্য ছায়াপথগুলিতে প্রতি শতকে হয়ত এমন দু’টি বিস্ফোরণই ঘটে। কিন্তু বছরভর বিজ্ঞানীরা এমন বহু বিস্ফোরণ দেখতে পান। আসলে ওই সব নক্ষত্র জীবনসায়াহ্নে পৌঁছে গিয়েছে, ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে।

এলিয়েনদের অস্তিত্ব কী করে জানতে পারবেন পৃথিবীবাসী, তা নিয়েও নিজের তত্ত্ব তুলে ধরেছেন ডেভিড। তিনি জানিয়েছেন, মহাজাগতিক বিস্ফোরণের পরিবর্তে পরমাণু যুদ্ধের সমতুল্য ঘটনা ঘটতে পারে কোনও গ্রহে। তাই পৃথিবীবাসীর সঙ্গে এলিয়েনদের সাক্ষাৎ বেশ ‘Loud’ই হবে বলে মত ডেভিডের। তবে মহাজগতের সব সভ্য়তাই ধ্বংসের মুখে দাঁড়িয়ে পৃথিবীবাসীর সঙ্গে যোগাযোগ করতে চাইবে, তাও বলছেন না তিনি। মহাজাগতিক প্রযুক্তিতে জলবায়ু পরিবর্তন, দূষণও ধরা পড়তে পারে। ১৯৭৭ সালে যে ‘Wow!’ সিগনাল এসে পৌঁছেছিল পৃথিবীতে, তা এলিয়েন সভ্যতা থেকে আসা সাহায্য়ের আর্তি হতে পারে বলেও মত ডেভিডের। তাই এলিয়েন মানেই তারা পৃথিবী আক্রমণ করতে আসবে বা পৃথিবীবাসীকে উদ্বুদ্ধ করতে আসবে, এমন নয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget