এক্সপ্লোর

Human Evolution: আগামীতে দাঁত থাকবে না মুখে? মানবশরীরের বিবর্তন চলছেই, খাদ্যাভ্যাসকে দায়ী করছেন বিজ্ঞানীরা

Human Anatomy: মানুষের বিবর্তন প্রক্রিয়া নিয়ে ২০২০ সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেন অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির গবেষকরা।

নয়াদিল্লি: বিবর্তনের ফলেই চারপেয়ে থেকে দু’পেয়ে হয়েছি আমরা। কিন্তু তাই বলে কি মানবজাতির বিবর্তন থেমে গিয়েছে? সটান না বলে দেওয়া তো দূর, বরং মানুষের বিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য় তুলে ধরলেন বিজ্ঞানীরা। জানালেন, বিবর্তন একটি শ্লথ প্রক্রিয়া। কিন্তু বিবর্তন থেমে যায়নি। মানুষের চেহারার পরিবর্তন একটু লক্ষ্য করলেই বোঝা যাবে, বিবর্তন ঘটে চলেছে। (Human Evolution)

মানুষের বিবর্তন প্রক্রিয়া নিয়ে ২০২০ সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেন অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির গবেষকরা। Journal of Anatomy-তে সেই গবেষণাপত্রটি প্রকাশিত হয়, যাতে বলা হয়, প্রতি নিয়ত মানুষের বিবর্তন ঘটে চলেছে। লক্ষ্য করলে বোঝা যাবে, মুখমণ্ডলের আকার ছোট হচ্ছে ক্রমশ। সঙ্কোচন ঘটছে চোয়ালের। (Human Anatomy)

এই ক্রমবর্ধমান বিবর্তনের জেরে ভবিষ্যতে মানব শরীরের মুখের গঠন পাল্টে যাবে বলে মত বিজ্ঞানীদের। তাঁদের মতে, চোয়ালের অংশ ক্রমশ ছোট হচ্ছে। ফলে দাঁতের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে না ভবিষ্যতে। যত সময় এগোবে, দাঁতের আকার ছোট হতে থাকবে এবং একটা সময় পর দাঁতের সংখ্যা কমতে থাকবে মানুষের। এমনকি একটা সময় দাঁতের প্রয়োজনও পড়বে না বলে মত বিজ্ঞানীদের। 

এর জন্য মানুষের খাদ্যাভ্যাসকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, লক্ষ লক্ষ বছর ধরেি মানুষের চোয়ালের আকার পাল্ট চলেছে। শুরুতে মুখভর্তি দাঁত থাকত। কারণ আদিম মানুষ প্রচুর পরিমাণ মাংস খেতেন। চোয়াল এবং দাঁত শক্ত হতো, ধারাল হতো দাঁত। কিন্তু সময়ের সঙ্গে মাংস ছেড়ে শুধুমাত্র শাক-সবজি খাওয়ার দিকে ঝুঁকতে শুরু করেছেন বহু মানুষ। আবার মাংস খেলেও, অনেকেই প্রসেসড মিট খান, যা নরম হয়। এসব খাওয়ার জন্য দাঁতের উপর চাপ পড়ে না। এমন খাদ্যাভ্যাসের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে মানুষের চোয়াল। 

আগে যে হারে মানুষের আক্কেল দাঁত থাকত, এখন সেই সংখ্যাও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে চোয়াল ছোট হয়ে আসায়, জায়গার অভাবেই আর আক্কেল দাঁত গজায় না।  Dental Research Journal-এর পরিসংখ্যান বলছে, ৩৫ শতাংশ নবজাতক শিশুরই আজকাল আক্কেল দাঁত থাকে না। ইউনিভার্সিটি অফ অ্যাডিলেটের অধ্যাপক Maciej Henneberg, Jaliya Kumaratilake এই বিবর্তনকে Micro Evolution বলে উল্লেখ করেন। শুধু দাঁতই নয়, সময়ের সঙ্গে মানুষের হাত এবং পায়ের হাড়ও ছোট হতে থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget