এক্সপ্লোর

Climate Change:জলবায়ু পরিবর্তনেই কি প্রবল ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে পূর্ব আরব সাগরে?

Intense Cyclone:তেতে উঠছে বায়ুমণ্ডল, ভোল পাল্টাচ্ছে মহাসাগরের স্রোত। অল্প কথায় বলতে হলে, পাল্টে যাচ্ছে জলবায়ু। তার জেরেই ভারতের পশ্চিম উপকূল অর্থাৎ আরব সাগরের পূর্ব দিকে প্রবল ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে, মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞদের বড় অংশ।

কলকাতা: তেতে উঠছে বায়ুমণ্ডল, ভোল পাল্টাচ্ছে মহাসাগরের স্রোত। অল্প কথায় বলতে হলে, পাল্টে যাচ্ছে জলবায়ু। তার জেরেই ভারতের পশ্চিম উপকূল (West Coast Of India) অর্থাৎ আরব সাগরের পূর্ব (East Arabian Sea) দিকে প্রবল ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের (Intense Tropical Cyclone) সংখ্যা বাড়ছে, মনে করেন আবহাওয়া (Climate Change) বিশেষজ্ঞদের বড় অংশ। কিন্তু এসবে সাধারণ মানুষ থেকে প্রশাসন, কার কী-ই বা এসে যায়? কতটুকু টনক নড়ে তাদের?

কী বলছেন বিশেষজ্ঞরা?
মার্চ থেকে জুন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন বর্ষা নিয়ে আসে, সাধারণত তখনই আরব সাগরে এই ধরনের ঘূর্ণিঝড় দানা বাঁধার প্রবণতা তৈরি হয়। বছরের আরও একটি সময়ে পূর্ব আরব সাগর অঞ্চলে একই প্রবণতা দেখা যায়। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্তও প্রবল ক্রান্তীয় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা থাকে সেখানে। Cochin University of Science and Technology-র ডিপার্টমেন্ট অফ অ্য়াটমসফেরিক সায়েন্সের অ্যাসোসিয়েট প্রোফেসর এস অভিলাষের মতে, ২০১৯ সালের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যাবে সে বছর পাঁচটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল আরব সাগরে। সাধারণ ভাবে ওই সংখ্যা ৩-র বেশি হওয়ার কথা নয়। অভিলাষের কথায়, '২০১৯ সালে কিন্তু ইন্ডিয়ান ওশেন ডায়পোলের ধনাত্মক বা পজিটিভ পর্যায় চলছিল। অর্থাৎ এটা বলা যায় যে অনুকূল প্রাকৃতিক পরিস্থিতিতে, আরব সাগরের তাপমাত্রা যত বাড়বে, তত ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের তীব্রতা ও সংখ্যা বেশি হওয়ার আশঙ্কা তৈরি হবে।' এই সংক্রান্ত তাঁদের একটি গবেষণাপত্রও 'সায়েন্টিফিক রিপোর্টস' জার্নালে প্রকাশ হয়েছে। 

ইন্ডিয়ান ওশেন ডায়পোল কী?
ইন্ডিয়ান ওশেন ডায়পোল অনেকটা এল নিনোর মতো। এখানে মহাসাগরের একাংশ, অন্য অংশের তুলনায় উষ্ণতর হয়ে ওঠে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন,  ইন্ডিয়ান ওশেন ডায়পোলের যখন ধনাত্মক পর্যায় চলে, তখন সমুদ্রের উপরিতলের তাপমাত্রা বেড়ে যায়, ভারত মহাসাগরের পশ্চিমাংশে অনেক বেশি বৃষ্টিও হয়। একই ধরনের সঙ্গতি বজায় থাকে ভারত মহাসাগরের পূর্বাংশে। Cochin University of Science and Technology-র ডিপার্টমেন্ট অফ অ্য়াটমসফেরিক সায়েন্সের অ্যাসোসিয়েট প্রোফেসর এস অভিলাষের মতে, প্রকৃতির নিয়মে নয়, মানুষের কারণে যে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার জেরেই বর্ষার পর আরব সাগরের পূর্বাংশে তীব্র ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। ফলে ভারতের পশ্চিম উপকূল আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। কিন্তু গবেষকদের সতর্কীকরণ সত্ত্বেও নীতি নির্ধারণের দায়িত্বে থাকা ব্যক্তিদের কতটা টনক নড়বে? সাধারণ মানুষই বা কবে বুঝবেন, প্রকৃতিকে যথেচ্ছ ব্যবহার করা যায় না? উত্তর নেই। শুধু আছড়ে পড়ে একটার পর একটা বিপর্যয়।

 

আরও পড়ুন:ময়নাগুড়িতে তিস্তার চর থেকে উদ্ধার ৮ দেহ, আটকে আরও কয়েকটি

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget