এক্সপ্লোর

Science News: প্রাচীন সভ্যতার জন্মদাত্রী, এখন পায়ে হেঁটেই পেরনো যায়, বিলুপ্তির পথে ইরাকের টাইগ্রিস নদী

Tigris River Faces Existential Crisis: ভূগোলের বইয়ে ইরাকের টাইগ্রিস নদীর কথা ঘুরেফিরে এসেছে বার বার।

নয়াদিল্লি: প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার জন্ম দিয়েছিল। পশ্চিম এশিয়ার অর্থনীতিতে আজও আবর্তিত হচ্ছে তাকে ঘিরেই। কিন্তু সেই টাইগ্রিস নদীই এখন বিলুপ্তির পথে। গত তিন দশকে নদীর জলপ্রবাহ তলানিতে এসে ঠেকেছে। কোথাও কোথাও নদীর জলপ্রবাহ কমে একধাক্কায় ৩৩ শতাংশ কমে গিয়েছে বলে খবর। (Tigris River Faces Existential Crisis)

ভূগোলের বইয়ে ইরাকের টাইগ্রিস নদীর কথা ঘুরেফিরে এসেছে বার বার। দক্ষিণ পশ্চিম তুরস্ক থেকে উৎপত্তি টাইগ্রিস নদীর। ইরাকের বড় বড় শহর ছুঁয়ে শেষে ইউফ্রেটিসের সঙ্গে মিলিত হয়েছে। এই টাইগ্রিস নদীকে ঘিরেই একসময় গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা। আজও প্রায় ২ কোটি ইরাকি নাগরিককে জলের জোগান দেয় টাইগ্রিস, যা পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়, সেচকার্যও চলে আবার শিল্প-কারখানাও চলে। (Science News)

কিন্তু দশকের পর দশক ধরে চলে আসা যুদ্ধ, নিষেধাজ্ঞা, পরিকাঠামোগত বিপর্যয় এবং সর্বোপরি দূষণের কারণে সেই টাইগ্রিস নদীর অস্তিত্বই এখন বিপন্ন। তুরস্কের বাঁধগুলিও সঙ্কট বাড়িয়ে তুলেছে। বাগদাদে আগে যে পরিমাণ জলের সরবরাহ ছিল, এখন তা একধাক্কায় কমে গিয়েছে ৩৩ শতাংশ। 

গত এক শতকের হিসেবে এই মুহূর্তে খরা সর্বগ্রাসী আকার ধারণ করেছে ইরাকে। ২০৩৫ সাল আসতে আসতে চাহিদার তুলনায় জলের জোগান কমে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ২০২৫ সালের গ্রীষ্মেই টাইগ্রিসের জল এতটা নেমে গিয়েছিল, দিব্যি হেঁটে পার হচ্ছিলেন মানুষজন। ফলে প্রমাদ গুনতে শুরু করে দিয়েছেন অনেকেই। 

টাইগ্রিসের এমন অবস্থার জন্য দূষণকেও দায়ী করা হচ্ছে। নয়ের দশকে যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ইরাকের বুকে, তার ক্ষতও বইতে হচ্ছে টাইগ্রিসকে। ওই যুদ্ধের ফলে ইরাকের জল সরবরাহ ও নিকাশি পরিকাঠামো একেবারে গুঁড়িয়ে যায়, যা আজও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে ইরাকের দক্ষিণ ও মধ্যাঞ্চলের শহুরে এলাকার মাত্র ৩০ শতাংশ বাড়িতেই নিকাশি ব্যবস্থা রয়েছে। গ্রামাঞ্চলে এই হার মাত্র ১.৭ শতাংশ। 

২০১৮ সালে দূষিত জলপান করে বসরা অঞ্চলে ১ লক্ষ ১৮ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হন। ২০২২ সালের একটি সমীক্ষায় দেখা যায়, বাহদাদের অধিকাংশ এলাকাতেই জলের গুণমান ‘খারাপ’ এবং ‘অতি খারাপ’। বিজ্ঞানীরা জানিয়েছেন, টাইগ্রিস নদীতে জলপ্রবাহ যেমন কমছে, তেমনই দূষণ বাড়ছে। ফলে সঙ্কট আরও বাড়ছে দিনে দিনে। ইরাকের ২ কোটি মানুষ টাইগ্রিস অববাহিকায় বাস করেন। নদীর জলই পান করেন তাঁরা,ওই জলেই সেচকার্য, শিল্প-কারখানা চলে, বিদ্যুৎও উৎপাদন করা হয়। 

ইরাকে সেচব্যবস্থা একেবারেই সংগঠিত নয়। ফলে ভূগর্ভস্থ জলও তলানিতে গিয়ে ঠেকেছে। বিপদ আরও বাড়িয়ে তুলেছে জলবায়ু সঙ্কট। বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশে এসে ঠেকেছে। এমন খরা আগে দেখেনি ইরাক। তাই যাবতীয় তথ্যপ্রমাণ থেকে একটি বিষয় স্পষ্ট যে, টাইগ্রিসের অস্তিত্ব বিপন্ন। এখনই পদক্ষেপ না করলে প্রাচীন সভ্যতার আঁতুড়ঘরকে বাঁচানো যাবে না। রয়ে যাবে ধূ ধূ মরুভূমি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget