এক্সপ্লোর

Chandrayaan-3: ইসরোর মুকুটে ফের নয়া পালক, চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীতে ফিরল চন্দ্রযানের একটি অংশ

Chandrayaan-3 Isro: একটি বিবৃতিতে ইসরো জানিয়েছে, 'এটি আরেকটি অনন্য পরীক্ষানিরীক্ষা। চন্দ্রযান-৩ এর প্রোপালশন মডিউলকে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনা হল।'

নয়া দিল্লি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) মুকুটে জুড়ল আরেকটি পালক। চাঁদের (Moon) কক্ষপথ থেকে চন্দ্রযান-৩ এর প্রপালশন মডিউল (Propulsion Module-PM) সফলভাবে পৃথিবীতে (Earth) ফিরিয়ে আনল ইসরো।                       

মিশন শেষ করে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরে এসেছে চন্দ্রযানের এই অংশ। বিক্রম ল্যান্ডারকে চাঁদের এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে নিয়ে যাওয়ার পর এটি ইসরোর আরেকটি অর্জন। ইসরো আগামী মিশনগুলির জন্য কাজ করছে, যার জন্য সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে।                                                              

একটি বিবৃতিতে ইসরো জানিয়েছে, 'এটি আরেকটি অনন্য পরীক্ষানিরীক্ষা। বিক্রম ল্যান্ডারের ওপর যেমন HOP পরীক্ষা করা হয়েছিল। এটিও কিছুটা তেমনই। চন্দ্রযান-৩ এর প্রোপালশন মডিউলকে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনা হল।' ইসরোর প্রাথমিক পর্যায়ে লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং এর মাধ্যমে চন্দ্রযান-৩-কে নামানো। এরপর একটি হপ এক্সপেরিমেন্টও করে ইসরো। এই পরীক্ষার মাধ্যমে বিক্রমের ইঞ্জিনকে সচল করে তাকে চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ থেকে ৪০ সেমি তুলে আগের জায়গা থেকে ৪০ সেন্টিমিটার দূরে ফের অবতরণ করানো হয়েছিল।                                                                                      

আরও পড়ুন, 'ভারতই প্রথম, ওদের অভিনন্দন জানাই', চন্দ্রযান-৩-এর সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা NASA কর্তার

উল্লেখ্য, গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাশূন্যে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। এই পরীক্ষা নিঃসন্দেহে ইসরোর মুকুটে সাফল্যর আরেকটি পালক। কারণ, এতদিন মহাকাশ বা চাঁদে সফলভাবে রকেট নিক্ষেপ করতে সক্ষম হয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা। তবে এবার মহাকাশ থেকে পৃথিবীতে মডিউল ফেরানোর চ্যালেঞ্জও সফলভাবে করতে সক্ষম হয়েছে।                                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget