এক্সপ্লোর

Chandrayaan-3 Update : 'ভারতই প্রথম, ওদের অভিনন্দন জানাই', চন্দ্রযান-৩-এর সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা NASA কর্তার

Bill Nelson : বৃহস্পতিবার বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের পরিদর্শন করেন নেলসন

মুম্বই : চন্দ্রযান-৩ মিশনের সাফল্য নজর কেড়েছে গোটা বিশ্বের। প্রশংসা বার্তা এসেছে বিভিন্ন দেশ থেকে। চন্দ্রযান-৩ সাফল্যের এবার উচ্ছ্বসিত প্রশংসা করলেন NASA-র প্রশাসক বিল নেলসন। 'ভারত এমন একটা জিনিস করেছে যা কোনও দেশ পারেনি এবং তার জন্য সব প্রশংসা তাদের প্রাপ্য' বলে মন্তব্য করেন তিনি।

মুম্বইয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় বিল বলেন, "ভারতকে অভিনন্দন জানাই। আপনারাই প্রথম চাঁদের দক্ষিণ মেরুর চারপাশে পা রাখলেন। আমরা পরের বছর কমার্সিয়াল ল্যান্ডার পাঠাতে চলেছি পরের বছর। কিন্তু, ভারতই প্রথম। অন্যরা চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ভারত সফল হয়েছে। এই সাফল্যের জন্য আপনাদের প্রশংসা প্রাপ্য। এটা খুবই তাৎপর্যপূর্ণ।" 

NASA-র প্রশাসক জানান, তাঁরা শীঘ্রই আবার চাঁদে যাচ্ছেন। তবে, এবার তাঁদের সঙ্গে থাকবে আন্তর্জাতিক সঙ্গীরা। এই প্রথম আন্তর্জাতিক ক্রু মেম্বাররা একসঙ্গে চাঁদে যাবেন। তাঁর সংযোজন, "ভারতের বাণিজ্যিকভাবে বিনিয়োগের প্রভূত সুযোগ রয়েছে। এখন NASA-য় আমাদের বাণিজ্যিক সঙ্গী আছে। আমরা আবার চাঁদে ফিরে যাচ্ছি। তবে, এবার বাণিজ্যিক সঙ্গীকে নিয়ে। সঙ্গে থাকবে আন্তর্জাতিক সঙ্গীরা। এখন থেকে এক বছরের মধ্যে জ্যোতির্বিদদের নিয়ে চাঁদে যাচ্ছি। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রু থাকবে। কাজেই, আমাদের মহাকাশ অভিযানের বড় অংশ বাণিজ্যিক এই উদ্যোগ। ভারতের ক্ষেত্রেও তা-ই হবে।"  

বৃহস্পতিবার বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের পরিদর্শন করেন নেলসন। সেখানে NASA-ISRO Synthetic Aperture Radar স্যাটেলাইটের পরীক্ষা নিরীক্ষা চলছে। যার পথচলা শুরু হওয়ার কথা ২০২৪-এ।

গত ২৩ অগাস্ট ISRO-র পাঠানো চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। বিশ্বের প্রথম দেশ হিসাবে এই সাফল্য অর্জন করে ভারত। এর সঙ্গে সঙ্গে চার বছর আগে চন্দ্রযান-২ ব্যর্থতার কষ্টও মুছে ফেলেন ইসরোর বিজ্ঞানীরা। কাজেই, মহাকাশ গবেষণায় এরকম একটা সাফল্যকে দেশবাসী যাতে মনে রাখে, সেই লক্ষ্যে ফি বছর এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

২৩ অগাস্ট চন্দ্রযান-৩ এর চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর, চাঁদের মাটিতে নেমে পড়ে ল্যান্ডার বিক্রমে থাকা প্রজ্ঞান রোভার। এরপর দক্ষিণ মেরুতে নানা রহস্য সন্ধানে পরীক্ষা-নিরীক্ষা চালায়। ২০১৯-এর ব্যর্থতার পর, এবারের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে পড়েন দেশবাসী। গোটা দেশজুড়ে উদযাপন শুরু হয়। এই পরিস্থিতিতে আগামী দিনে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছেন ISRO-র প্রধান এস সোমনাথ। 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget