এক্সপ্লোর

ISRO Funding: চন্দ্রযান থেকে সৌরযান, পর পর সাফল্য, এবার কি বাজেট বরাদ্দ বাড়বে ISRO-র?

ISRO Budget Increase: সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারে সোমনাথ জানিয়েছেন, বাজেট বরাদ্দে ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি আশা করছেন তাঁরা।

নয়াদিল্লি: পর পর অভিযানে আশাতীত সাফল্য মিলেছে। সামনে আরও বড় লক্ষ্য রয়েছে। সেই নিয়ে আশায় বুক বাঁধছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO). আগামী কয়েক বছরে সংস্থার বরাদ্দ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ISRO প্রধান এস সোমনাথ  জানিয়েছেন, ২০ থেকে ৩০ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হবে বলে আশা করছেন তাঁরা। ওই টাকা হাতে পেলে, গবেষণা থেকে অভিযান, সবই সহজতর হয়ে উঠবে বলে জানিয়েছেন ISRO প্রধান। (ISRO Funding)

সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারে সোমনাথ জানিয়েছেন, বাজেট বরাদ্দে ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি আশা করছেন তাঁরা। তবে একবারে ২০ বা ৩০ শতাংশ বৃদ্ধি যে হবে না, তা স্পষ্ট বলে জানিয়েছেন সোমনাথ। তিনি জানিয়েছেন, দীর্ঘমেয়াদি সময়ে, আগামী কয়েক বছরে বরাদ্দে এই বৃদ্ধি ঘটবে বলে আশাবাদী তাঁরা।  এই বরাদ্দবৃদ্ধি আগামী দিনে ISRO-র হাত শক্ত করবে বলে মনে করা হচ্ছে। (ISRO Budget Increase)

বর্তমানে ISRO-র বার্ষিক বরাদ্দ ১৩০০ কোটি টাকা, যা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র ২ লক্ষ কোটির তুলনায় অতি সামান্য। কিন্তু এতটা ফারাক থাকা সত্ত্বেও ISRO-র মিডিয়াম লিফ্ট লঞ্চ ভেহিকল মার্ক-৩ (LVM-3) তাবড় সংস্থাকে টেক্কা দিচ্ছে। ধনকুবের ইলন মাস্কের SpaceX সংস্থা যে প্রযুক্তি এবং পরিষেবা দেয়, তার সমকক্ষ ISRO-র LVM-3.

চন্দ্রযান-৩ থেকে প্রথম সৌরযান Aditya L1, মহাকাশ অভিযানে একের পর এক সাফল্য পেয়েছে ISRO. আগামী দিনে ISRO মহাকাশ গবেষণার জগতের সুপার পাওয়ার হিসেবে গন্য হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সেই লক্ষ্যে পৌঁছতে বেসরকারি সংস্থাগুলির সঙ্গেও হাত মেলাচ্ছে ISRO. মহাকাশ গবেষণার ক্ষেত্রকে আরও বর্ধিত করা, তার বাণিজ্যিকরণের উপরও জোর দেওয়া হচ্ছে। 

বেসরকার সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে বৃহদাকার পেলোড তৈরির পাশাপাশি, 'গগনযান' অভিযানের আওতায় মহাকাশে মানুষ পাঠানো, সেই পরিকল্পনার বাস্তবায়নে লিপ্ত রয়েছে ISRO. মহাকাশে প্রথম বার মানুষ পাঠানোর আগে, চলতি বছরের ডিসেম্বরেই একটি পরীক্ষামূলক অভিযান চালানো হবে। মহাকাশ গবেষণার জগৎকে আরও বর্ধিত করতে ১০০ শতাংশ বিদেশি অনুদানের রাস্তা প্রশস্ত করতেও এগোচ্ছে কেন্দ্র। স্যাটেলাইট নির্মাণ থেকে পেলোড তৈরি, সব ক্ষেত্রেই বিদেশি বিনিয়োগের রাস্তা বের করার ভাবনা চলছে। ফলে আগামী দিনে SpaceX, Blue Origin-এর মতো সংস্থাও ISRO-র সঙ্গে হাত মেলাতে পারে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget