এক্সপ্লোর

Japan Moon Mission: চাঁদে জাপান! কিন্তু ভারতের সাফল্য ছুঁল কী? এখনও ধোঁয়াশা

Japan Moon Sniper:জাপানের সময় অনুযায়ী রাত ১২টা বেজে ২০ মিনিটে চাঁদের মাটি ছুঁয়েছে জাপানের মুন স্নাইপার। যদিও সফট ল্যান্ডিং হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

কলকাতা: আরও একটি দেশ ছুঁল চাঁদ। কথা হচ্ছে জাপানের চাঁদ অভিযান নিয়ে। সংবাদ সংস্থা সূত্রের খবর, জাপানের সময় অনুযায়ী রাত ১২টা বেজে ২০ মিনিটে চাঁদের মাটি ছুঁয়েছে জাপানের মুন স্নাইপার (Moon Sniper)।

যদিও সফট ল্যান্ডিং হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ল্যান্ডারের অবস্থা ঠিক কীরকম তা এখও স্পষ্ট- নয় বলে জানিয়েছেন জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (Japan Aerospace Exploration Agency) । একটি সাংবাদিক বৈঠকে জাপানের মহাকাশ গবেষণা সংস্থার তরফে বলা হচ্ছে, তারা ল্যান্ডারের অবস্থা পরীক্ষা করে দেখছেন।  Japan Aerospace Exploration Agency-এর টেলিমেট্রি তথ্য় অনুযায়ী স্মার্ট ল্যান্ডার ল্য়ান্ড করেছে। কিন্তু তারপরে তার কী অবস্থা সেটা ভারতীয় সময় পৌনে দশটা পর্যন্ত স্পষ্ট নয়।

এই অভিযানের আরেক নাম স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (Smart Lander for Investigating Moon)। যদি এই অভিযান সফল হয়, অর্থাৎ তাহলে জাপান বিশ্বে পঞ্চম দেশ হবে যারা চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে। এর আগে আমেরিকা (USA), সোভিয়েত ইউনিয়ন (USSR), চিন (CHINA) এবং ভারত (INDIA) এই কাজে সফল হয়েছে। 

 

এই অভিযানের বিশেষত্ব কী?
আগের চন্দ্রাভিযানের (Moon Mission) ক্ষেত্রে এমন এলাকা লক্ষ্য রাখা হতো যেটা কয়েক কিলোমিটার দীর্ঘ ছিল। কিন্তু SLIM ল্যান্ডারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট এলাকায় ল্য়ান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয় যে এলাকা ১০০ মিটার বিস্তৃত। ল্যান্ডারে থাকা Smart Eye-ইমেজ ম্যাচিং বেসড নেভিগেশন টেকনোলজির মাধ্যমে ল্যান্ডিং করার কথা। এর মাধ্যমে দ্রুত ছবি তোলা হবে যত চাঁদের মাটি এগিয়ে আসবে। তার ভিত্তিতে ল্যান্ডার স্বয়ংক্রিয় ভাবে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রিত হবে -এইভাবেই ধীরে ধীরে চাঁদের মাটি ছোঁবে। কিন্তু ঠিক ঠিক এই ধাপগুলি মেনেই গোটা ল্যান্ডিং (Landing) প্রক্রিয়া হয়েছে কিনা তা এখনও স্পষ্ট করেনি জাপানের (Japan) মহাকাশ গবেষণা সংস্থা।

SLIM-এ একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য একাধিক পেলোড রয়েছে। তাতে রয়েছে অ্য়ানালিসিস ক্যামেরা, এক জোড়ো লুনার রোভার।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ (Apollo 11) যেখানে নেমেছিল তার কাছেই  Sea of Tranquility এলাকার দক্ষিণে নামানোর কথা ছিল জাপানের মুন স্নাইপারকে। 


আরও পড়ুন: মানবদেহের অবশিষ্টাংশ নিয়ে রওনা, বেসরকারি সংস্থার চন্দ্রাভিযান ঘিরে বিতর্ক, প্রশ্নের মুখে NASA-ও

 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget