এক্সপ্লোর

NASA Mars Mission: খোঁজ ছিল না ২ মাস! অবশেষে সাড়া মিলল মঙ্গলের মাটি থেকে

Nasa Ingenuity: Perseverance-এর মাধ্যমেই পৃথিবী এবং এই কপ্টারের সঙ্গে যোগাযোগ বজায় থাকে।

কলকাতা: ২ মাসের উপর হয়ে গিয়েছিল। অত বড় প্রান্তরে কোথায় গিয়েছিল সে, কিছুতেই খোঁজ মিলছিল না। হন্যে হয়ে তাকে খুঁজছিলেন বিজ্ঞানীরা। কোনও সাড়াশব্দ না পেয়ে হয়তো মনে করেছিলেন লালগ্রহের বুকে হারিয়ে গিয়েছে সে। কিন্তু শেষ পর্যন্ত ফিরে এল সে। ২ মাসেরও বেশি সময় একেবারে চুপ থাকার পর ফের খোঁজ পাওয়া গিয়েছে  intrepid Ingenuity Mars Helicopter -এর। এখনও পর্যন্ত থা তথ্য় পাওয়া গিয়েছে তাতে ওই কপ্টারের অবস্থা ঠিকই রয়েছে। গত ২৬ এপ্রিল, ৫২তম উড়ান দিয়েছিল ওই কপ্টারটি। তার কিছুক্ষণ পরেই মঙ্গলের মাটি ছুঁতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মঙ্গলযান Perseverance-এর সঙ্গে। এই Perseverance-এর মাধ্যমেই পৃথিবী এবং এই কপ্টারের সঙ্গে যোগাযোগ বজায় থাকে। Perseverance এবং Ingenuity কপ্টারের মাঝে একটি পাহাড় চলে আসায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। তারপরে ফের ৩০ জুন যোগাযোগ স্থাপিত হয়।

NASA-এর জেট প্রপালশন ল্যাবরেটরির তরফে একটি বার্তায় বলা হয়েছে, এখন রোভার এবং কপ্টারটি মঙ্গলের Jezero Crater-এ তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে, সেখানে বহু উঁচুনীচু এলাকা থাকায় মাঝেমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এর আগেও কপ্টারের সঙ্গে যোগাযোগ নিয়ে সমস্যা হয়েছিল। এপ্রিলের প্রথমদিকে ৬ দিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

২০২১ সালের প্রথমদিকে Perseverance রোভারের সঙ্গে মঙ্গলে পৌঁছেছিল এই কপ্টারটি। তার পর থেকে একাধিক বার বিভিন্ন অভিযানে কাজ করেছে এটি। রোভারটি মাটিতে চলে, সেটিকে সাহায্য করার জন্য মঙ্গলের আকাশপথে ঘুরে তথ্য সংগ্রহ করে এটি। মঙ্গলের পাঠানো এই কপ্টারটির একটি প্রাথমিক মিশন ছিল। ৫ দিনের একটি মিশন ছিল, তাতে দেখা হতো মঙ্গলের আকাশে উড়ান সম্ভব কিনা। সেই মিশন সফল ভাবেই শেষ করে কপ্টারটি। তারপর থেকে এটি একাধিকবার আকাশপথে মঙ্গল গ্রহ থেকে তথ্য সংগ্রহের কাছে রোভারটিকে সাহায্য করছে। বিভিন্ন সময় স্কাউটিংয়ের কাছে ব্যবহার করা হয় কপ্টারটিকে। যেহেতু রোভারটি মাটিতে চলে, তাই আকাশপথে উড়ে তথ্য সংগ্রহের কাছে সাহায্য় করে এটি। তুলনামূলক কম সময়ে বড় এলাকায় ছবি উঠে আসে। তার তথ্যের উপর ভিত্তি করে রোভারের গবেষণা চালাতে সুবিধা হয়।  

আরও পড়ুন: এক বছরে অর্ডার ৭.৬ কোটি প্লেট বিরিয়ানি! টেক্কা বাকি সবাইকে

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget